নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তি নিহত

শেয়ার

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আনুমানিক দুপুর ২টার দিকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স (৪৫) বছর এর কাছাকাছি হবে বলে ধারণা করছে পুলিশ। তাঁর পড়নে ছিল সবুজ রংয়ের লুঙি, নীল শার্ট ও জিন্সের জ্যাকেট। তাঁর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা স্টেশনে পৌছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে তাঁর গলা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে থাকা দুইটি মুঠোফোন উদ্ধার হয়েছে। একটি মুঠোফোনের কললিস্টে থাকা কয়েকটি নাম্বারে ফোন করা হয়েছে। তাঁর নাম পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ । মরদেহের সুরতহাল শেষ করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.