বুশরার জামিন শুনানি আজ

শেয়ার

বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় গ্রেফতার তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন হবে কী না তা জানা যাবে আজ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত জামিন আবেদনের শুনানি করবেন।

বুশরার আইনজীবী এ.কে.এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৩০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বুশরার জামিনের জন্য আবেদন করেছি। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য ৫ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে রামপুরা থানায় দায়ের করা মামলায় ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগ আনেন ফারদিনের বাবা নূর উদ্দিন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে।

১০ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। ৫ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.