বিয়ে করতে সিলেটে জার্মানির মারিয়া

শেয়ার

জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মারিয়া ছুটে এসেছেন সিলেটের বিশ্বনাথ পৌর শহরে। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্থানীয় আব্রাহাম হাসান নাঈমের সঙ্গে। গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজকীয় আয়োজনে সম্পন্ন হয় আব্রাহাম-মারিয়ার বিয়ের মূল আনুষ্ঠানিকতা।

অবশ্য এই বিয়েকে ঘিরে আব্রাহামের বাড়িতে গত শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকেই চলছে উৎসব ও ভূরিভোজ। মারিয়াকে একনজর দেখতে ভিড় করছেন উৎসুক লোকজন।

গত ২৩ ডিসেম্বর পছন্দের মানুষের কাছে ছুটে আসেন মারিয়া। জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান তিনি। এছাড়া তিনি পিএইচডি গবেষণা করছেন।

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্রাহাম বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের আরিছ আলীর ছেলে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.