জাতীয়

স্কুলছাত্রকে নির্যাতনের পর টি সি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক দোলনের বিরুদ্ধে

স্কুলছাত্রকে নির্যাতনের পর টি সি দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক দোলনের বিরুদ্ধে

কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রের ওপর নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ আরও এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধান শিক্ষক চরলরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। পরে ওই ছাত্রকে স্কুল ত্যাগের ছাড়পত্র (টিসি) দেয়া হয়। আহত ছাত্রকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টির প্রতিকার চেয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন ওই শিক্ষার্থীর অভিভাবকরা।বৃহস্পতিবার (১ জুন) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলনের ভাতিজার জন্য নির্যাতনের শিকার ওই ছাত্রের বোনের বিয়ের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ৮ম:
আরও পড়ুন
রাসিক নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

রাসিক নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে শুক্রবার (২ জুন) সকাল থেকেই শুরু হয়েছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম। সরেজমিনে দেখা গেছে, প্রার্থীরা প্রতীক পাওয়ার পর রাজশাহীর বিভিন্ন প্রেসে ছাপানো শুরু করেছেন তাদের প্রচারপত্র। প্রায় প্রতিটি পদপ্রার্থী তাদের প্রচারপত্রের ছবি ফেসবুকসহ বিভিন্ন সোসাল মিডিয়ায় ছেড়ে দিনভর চালাচ্ছেন প্রচার প্রচারণা। এদিকে কাঙ্ক্ষিত প্রতীক পেয়েই কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন প্রার্থীরা। তবে যথাযথ আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। নগরীর ৩০টি ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ না হওয়া:
আরও পড়ুন
‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ৪,৯১৭ জন

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, ইবিতে পরীক্ষার্থী ৪,৯১৭ জন

ইবি সংবাদদাতা: ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। আগামীকাল শনিবার (০৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাঁচটি একাডেমিক ভবনে অংশ নেবে ৪ হাজার ৯১৭ জন পরিক্ষার্থী। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ১ঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আইসিটি সেল সূত্রে জানা যায়, পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে ১ হাজার ৩০৪ জন, অনুষদ ভবনে ১ হাজার ২০০ জন, রবীন্দ্র নজরুল কলা ভবনে ৬০৯ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভবনে ৮৮৯ জন:
আরও পড়ুন
হিন্দু শাস্ত্রীয় আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে তজুমদ্দিনে  মানববন্ধন

হিন্দু শাস্ত্রীয় আইন প্রণয়ন প্রচেষ্টার প্রতিবাদে তজুমদ্দিনে মানববন্ধন

রুবেল চক্রবর্তী,ভোলা: ভোলার তজুমদ্দিনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্দেশে,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট তজুমদ্দিন উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২জুন শুক্রবার সকাল ১১টায় তজুমদ্দিন প্রেস ক্লাব এর সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে আয়োজকেরা। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট এর তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু পলাশ নন্দীর সভাপতিত্বে সমাবেশে বক্তিতা করেন তজুমদ্দিন শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরের কোষাধ্যক্ষ বাবু রত্নেশ্বর নন্দী, ছাত্র মহাজোটের সহ সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, পিংকন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৃজন রায়,প্রচার সম্পাদক নয়ন শীল,টুটুল বিশ্বাস সহ ছাত্র মহাজোটের সকল সদস্য বৃন্দ।এসময় বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ নানা কারনে দেশের হিন্দু:
আরও পড়ুন
চরভদ্রাসনে র্বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে

চরভদ্রাসনে র্বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে

ফরিদপুর প্রতিনিধিঃ বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি থাকায় লোডশেডিং চরম পর্যায়ে পৌঁছছে ফরিদপুরের চরভদ্রাসনে চরভদ্রাসন -১ উপকেন্দ্রের সর্বোচ্চ চাহিদা দিনে প্রায় ৪ মে: ও: এবং রাতে প্রায় ৬ মে: ও:। উপকেন্দ্রে ৩ টি সার্কিট/ ফিডার রয়েছে। একটি ফিডার চরভদ্রাসন উপজেলা এলাকায়, একটি গাজিরটেক, হাজীগঞ্জ এলাকায় এবং তৃতীয়টি উত্তর আলমনগর, মৌলভীরচর এলাকায়। এরমধ্যে শুধু উপজেলা ফিডারের চাহিদা দিনে প্রায় ১.৮ মে: ও: এবং রাতে প্রায় ২.২ মে: ও:। এজিএম পল্লী বিদ্যুৎ চরভদ্রাসন জোন অফিসার জানান, লোডশেড আসলে ফরিদপুর পিজিসিবি গ্রিড হতে নির্দিষ্ট লোড বরাদ্দ দেয়া হয়। বরাদ্দের চেয়ে বেশি ব্যবহার করলে ফরিদপুর থেকে অথবা ঢাকা থেকে স্ক্যাডার মাধ্যমে লাইন বন্ধ করে দেয়া হয়।:
আরও পড়ুন
ইবির সেই মীমকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটি থেকে অব্যাহতি

ইবির সেই মীমকে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমিটি থেকে অব্যাহতি

ইবি প্রতিনিধি: মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি অহিদুল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক আবুল বাসার মুহাম্মদ তাজুল এ কমিটির অনুমোদন দেন। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেসবাহুল ইসলাম সভাপতি ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাব্বির খান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। এতে অর্থ সম্পাদক পদে মনোনীত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান মীম। সম্প্রতি তিনি হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বিশ্ববিদ্যালয় ও শাখা ছাত্রলীগ থেকে বহিস্কৃত:
আরও পড়ুন
সবজির বাজারে দিশেহারা ক্রেতারা

সবজির বাজারে দিশেহারা ক্রেতারা

নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। অব্যাহত মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের লোকজন। শান্তি নেই পুষ্টির সংস্থান সবজির বাজারেও। সরবরাহ কম থাকার অজুহাত দেখিয়ে দাম বাড়িয়েই চলছেন ব্যবসায়ীরা। বেশিরভাগ সবজির দামই ৬০ থেকে ১০০ টাকার ওপরে। শুক্রবার (২ জুন) রাজধানীর মেরাদিয়া হাট, খিলগাঁও রেলগেট বাজার, গোড়ান বাজার এবং সিপাহিবাগ বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। গত সপ্তাহে ৩০ টাকায় বিক্রি হওয়া শসা দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ২০ টাকার আলুর কেজি এখন ৪৫ টাকা। পেঁয়াজের কেজি পৌঁছেছে ৯০ টাকায়। দেখা যায়, আজকের বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৭০ টাকায়। কচুর মুখির কেজি ১০০ টাকা। প্রতিকেজি:
আরও পড়ুন
এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার

এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার

এক মাসের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরও দেড় টাকা বাড়িয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা করে। এক মাস আগে ছিল ১০৪ টাকা ৫০ পয়সা। গতকাল বৃহস্পতিবার থেকে নতুন বাড়তি দর কার্যকর করেছে। ওইদিন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নতুন দামে ৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের খরচ আরও বাড়বে। কেননা কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির দায় ও বৈদেশিক ঋণ পরিশোধ করে। এর আগে ২ মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা করে। ২ মের:
আরও পড়ুন
মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা সাড়ে ১২ হাজার ডলার

মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা সাড়ে ১২ হাজার ডলার

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুন) বাজেট প্রস্তাবনায় এ আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের ‘স্মার্ট বাংলাদেশে’ মাথাপিছু আয় হবে কমপক্ষে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার। দারিদ্র্যসীমার নিচে থাকবে ৩ শতাংশের কম মানুষ। আর চরম দারিদ্র্য নেমে আসবে শূন্যের কোঠায়। অর্থমন্ত্রী বলেন, সকলের দোড়গোরায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা, টেকসই নগরায়নসহ নাগরিকদের প্রয়োজনীয় সকল সেবা থাকবে হাতের নাগালে। তৈরি হবে পেপারলেস ও ক্যাশলেস সোসাইটি। এর আগে, ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দেশের মানুষের মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার সাত মার্কিন:
আরও পড়ুন
বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

২০২৩-২৪ অর্থবছরের জন্য সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সিগারেট, দেশে তৈরি মোবাইল ফোন, সাবান ও প্লাস্টিক সামগ্রীসহ দাম বাড়ছে বেশকিছু পণ্যের । বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন শুরু অর্থমন্ত্রী। আলোচনা শেষে আগামী ২৬ জুন বাজেট পাস হবে। প্রস্তাবিত বাজেটে সিগারেট ও তামাক পণ্যের শুল্ক বাড়ছে। তরল নিকোটিনের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব এসেছে। এ ছাড়া ই-সিগারেট ও ভেপ ও এর যন্ত্রাংশ আমদানিতে ২১২ দশমিক ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বল পয়েন্ট কলমে ১৫ শতাংশ ভ্যাট, সফটওয়্যারের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.