জাতীয়

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে

২০২৩-২৪ অর্থবছরের জন্য সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সিগারেট, দেশে তৈরি মোবাইল ফোন, সাবান ও প্লাস্টিক সামগ্রীসহ দাম বাড়ছে বেশকিছু পণ্যের । বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন শুরু অর্থমন্ত্রী। আলোচনা শেষে আগামী ২৬ জুন বাজেট পাস হবে। প্রস্তাবিত বাজেটে সিগারেট ও তামাক পণ্যের শুল্ক বাড়ছে। তরল নিকোটিনের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব এসেছে। এ ছাড়া ই-সিগারেট ও ভেপ ও এর যন্ত্রাংশ আমদানিতে ২১২ দশমিক ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বল পয়েন্ট কলমে ১৫ শতাংশ ভ্যাট, সফটওয়্যারের:
আরও পড়ুন
বাজেটে গুরুত্ব হারিয়েছে শেয়ারবাজার

বাজেটে গুরুত্ব হারিয়েছে শেয়ারবাজার

টানা মন্দা ও সংকটে শেয়ারবাজার। কোনো উদ্যোগেই তেমন গতি আসছে না। বছরের বেশিরভাগ সময়ই লেনদেনে খরা। এ অবস্থায় বিনিয়োগকারীদের ভরসা ছিল বাজেট। নির্বাচনি বছরে সরকার বিনিয়োগকারীদের কথা মাথায় রাখবে। কিন্তু না। টানা কয়েক বছরের মতো এবারো বাজারে তারল্য প্রবাহ বাড়াবে, এমন কোনো পদক্ষেপ আসেনি। এবারের বাজেটে শেয়ারবাজারের জন্য সুনির্দিষ্ট একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন কর কমানোর কথা বলা হয়েছে। তবে এটি আগামী ৪ তারিখ অর্থবিলে আসবে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকবে। সেখানেও হতাশা। এ হিসাবে শেয়ারবাজারে কোনো কিছুই দেওয়া হয়নি। করপোরেট করসহ বাজারের আগের সব কর অপরিবর্তিত রাখা হয়েছে। আগের অর্থবছরে:
আরও পড়ুন
সর্বজনীন পেনশন স্কিম চালুর আশা, চাঁদা দিতে হবে ১০ বছর

সর্বজনীন পেনশন স্কিম চালুর আশা, চাঁদা দিতে হবে ১০ বছর

২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, পেনশন সুবিধা ভোগ করতে পারবেন সুবিধাভোগীরা। দেশের বাইরে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও অংশগ্রহণ করতে পারবেন এ স্কিমে। বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, “আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট বক্তব্যে আমি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজটি এরই মধ্যে অনেকটাই এগিয়ে এনেছি। মহান জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩’ পাস হয়েছে। আশা করছি, ২০২৩-২৪ অর্থ-বছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং:
আরও পড়ুন
মিথ্যাচারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন

মিথ্যাচারের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন

নোয়াখালী প্রতিনিধিঃ আন্ডারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য দুলালের মৃত্যুর পর কুচক্রী মহলের মিথ্যাচারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নোয়াখালী সদর ২০নং আন্ডারচরের বর্তমান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বুধবার (৩১) জুন তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, প্রিয় ইউনিয়ন বাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা ও বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান। আপনারা আমাকে সেই ছোট বেলা থেকে চিনে আসছেন, আমি কেমন কি তা আপনাদের সকলের অবগত। আমি বিগত দুই বারের ৫ নং ওয়ার্ড মেম্বার হিসেবে আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। তারই ধারাবাহিকতায় এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। প্রিয় এলাকাবাসী, আমি প্রতিযোগিতার রাজনীতি করি তবে প্রতিহিংসার নয়। আমরা যারা নেতৃত্বস্হানে:
আরও পড়ুন
বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি

বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদে চলমান ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন আগামী ৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করেছেন। এদিন বিকেল ৩টায় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পঞ্চম এবং শেষ বাজেট অধিবেশন। আগামী ৪ জুন বিকেল ৫টায় পুনরায় মুলতবি হওয়া বাজেট অধিবেশন বসবে। তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। তার আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর:
আরও পড়ুন
প্রস্তাবিত বাজেটে যাদের জন্য সুখবর

প্রস্তাবিত বাজেটে যাদের জন্য সুখবর

‘উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ এই শিরোনামকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন তিনি। এর আগে, জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ধনীদের জন্য স্বস্তির খবর দিয়েছেন তিনি। তাদের জন্য সারচার্জমুক্ত সম্পদ মূল্যের সীমা বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। বর্তমানে ব্যক্তি করদাতার মোট পরিসম্পদের মূল্য তিন কোটি:
আরও পড়ুন
এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ছাড়

এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতন ছাড়

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের মে (২০২৩ সালের) মাসের চেক ছাড় শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (৩ মে) আটটি চেকের মাধ্যমে এ অর্থের চেক নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়। আগামী ৮ জুনের মধ্যে এ অর্থ উত্তোলন করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মাউশির উপপরিচালক (সাঃ প্রঃ) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের মে মাসের সরকারি অংশের বেতন-ভাতা আগামী ৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবে।
আরও পড়ুন
নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

নবীনদের ফুল দিয়ে বরণ করে নিলো লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ১১টি বিভাগই যেন আজ বর্ণিল সাজে সেজেছে। পরিবারের নতুন সদস্যের আগমন উপলক্ষ্যে তাই সবার মধ্যেই বাড়তি উৎসাহ-উদ্দীপনা। আনন্দ উল্লাসের মধ্য দিয়েই তাই হয়ে গেল লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এর স্নাতক (সম্মান) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে স্ব-স্ব বিভাগে গিয়ে নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেয় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।নতুন ঠিকানা পেয়ে নবীনদের চোখে-মুখেও উচ্ছাস ফুটে উঠে। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি মহসিন কবির সাগর ও সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ। আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা মোহাম্মদ মুন্না, মুসফিকুর রহমান সজল, সোলতান:
আরও পড়ুন
মাথাপিছু বরাদ্দ বেড়েছে ২৯৩০ টাকা

মাথাপিছু বরাদ্দ বেড়েছে ২৯৩০ টাকা

প্রস্তাবিত বাজেটে দেশের মানুষের মাথাপিছু বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯৩০ টাকা। একইভাবে আয় বেড়েছে ২ হাজার ৬৬৯ এবং ঘাটতি বেড়েছে ২৬২ টাকা। আর এবার প্রতিজনে বরাদ্দ ৪৪ হাজার ৮৬৩ টাকা। তবে এবারের বাজেটেও মোট যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৫ দশমিক ২১ শতাংশ। এবার জিডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ৬ হাজার ৭৮২ কোটি টাকা। প্রতিযোগী দেশগুলোতে বাজেট জিডিপির ২৫ শতাংশের ওপরে। ফলে আকার অনেক বড় করে দেখানো হলেও জনসংখ্যার বিবেচনায় বাজেটের একেবারেই বড় নয়। অন্যদিকে বিভিন্ন পক্ষ থেকে সম্প্রসারণমূলক কর্মসূচির যে সুপারিশ এসেছে, তারও খুব বেশি প্রতিফলন বাজেটে নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে:
আরও পড়ুন
সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে 'সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট' বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় গণমাধ্যমে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, এটি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটা হলো মূল কথা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দ্রব্যমূল্য এখন কমছে।' সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।' প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.