জাতীয়

সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের

প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটকে 'সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট' বলে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন এলাকায় গণমাধ্যমে বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। কাদের বলেন, এটি সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। এটা হলো মূল কথা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'দ্রব্যমূল্য এখন কমছে।' সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, 'বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। দ্রব্যমূল্য এখন বেশ কিছু ক্ষেত্রে কমতে শুরু করেছে। বাজেটটা এমনভাবে করা হয়েছে যে, মানুষের কষ্ট লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।' প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব বলার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,:
আরও পড়ুন
শ্রীপুর পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শ্রীপুর পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বাবুল খানঃ গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও (গাজীপুর-৩) আসনের সংসদ সদস্য মোঃ ইকবাল হোসেন সবুজের নির্দেশে শ্রীপুর পৌর আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১জুন)সকাল ১১টায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভার তারিখ নির্ধারণ ও আগামী ২৩ শে জুন আওয়ামী লীগের গৌরব উজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বর্ধিত সভায় বক্তব্য রাখেন -শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ:
আরও পড়ুন
নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খানের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ খানের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খানের (৭৫) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১জুন) বাদ জোহর শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামের বাড়ীর সামনের মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় তাকে বীরমুক্তিযোদ্ধা হিসেবে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। জানাজা নামাজে নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, ভাতিজা ফজলে রাব্বি খান, ছেলে মো. আমিনুর রশীদ:
আরও পড়ুন
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন

লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সাপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পর্যায়ের প্রতিযোগীতায় তিনি এ সম্মান পেয়েছেন। এটি তাঁর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা প্রাপ্তি। বৃহস্পতিবার দুপুরে লিখিত চিঠিতে এতথ্য নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জাতীয় শিক্ষা সাপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব ও জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সাহা। জানা যায়, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়টি রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ১হাজার ৫শত বেশী শিক্ষার্থী অধ্যয়নরত। তিনি রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

লক্ষ্মীপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: টেকসই দুগ্ধ শিল্প: সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে যথাযোগ্যভাবে ”বিশ্ব দুগ্ধ দিবস”- ২০২৩ পালিত হয়েছে। আজ ০১ জুন (মঙ্গলবার) সকালে জেলা প্রাণী সম্পদ দপ্তরের কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক অতিক্রম করে একই জায়গায় এসে মিলিত হয়। পরে প্রাণী সম্পদ অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী জেলার বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম এবং শিশু ও নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষকে বিনামূল্যে দুধ পান করানো, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরের মাধ্যমে দুগ্ধ পণ্য বহুমুখীকরণে পরামর্শ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা:
আরও পড়ুন
অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর শহরের ইটেরপুল এলাকায় সড়কে যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার মোটরের সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে রুপা আক্তার সামিয়া (১০) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সামিয়া সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মোহাম্মদ সোহেলর মেয়ে ও কামান খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার দালাল বাজার নিজ বাড়ির অটোরিকশা যোগে বাসটার্মিনাল আসার পথে ইটেরপুল এলাকায় সড়কের অসাবধানতাবশত গলায় থাকা ওড়না অটোরিকশার মোটরের সঙ্গে পেঁচিয়ে নিচে যায়। ওই ছাত্রীটির সঙ্গে থাকা তার আত্বীয়স্বজনরা চিৎকার করলে চালক অটোরিকশা থামিয়ে দেন। পরে অচেতন অবস্থায় ওই ছাত্রীটিকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে:
আরও পড়ুন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট আজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রথম বাজেট আজ

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। একাদিক্রমে তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটা পঞ্চম বাজেট। একইসঙ্গে বর্তমান সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি পঞ্চম বাজেট। এবারের বাজেটের মূল দর্শন হলো, ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। গত দেড় দশকে বর্তমান সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশের অর্জন একটি টেকসই গ্রাউন্ডওয়ার্ক বা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিয়েছে। স্মার্ট বাংলাদেশ চারটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত হবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমি। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট। এবারের বাজেটে সঙ্গত কারণেই স্বাস্থ্য,:
আরও পড়ুন
৫০ বছরের দাদিকে বিয়ে করল ১৭ বছরের নাতি!

৫০ বছরের দাদিকে বিয়ে করল ১৭ বছরের নাতি!

ভোলার চরফ্যাশন উপজেলায় ৫০ বছর বয়সী এক দাদির সঙ্গে ১৭ বছরের নাতির বিয়ে হয়েছে। বুধবার হাজারীগঞ্জ ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায, এই দাদির স্বামী দেড় বছর আগে মারা যান। এরপর থেকে দাদি তার পুত্রের পরিবারের সঙ্গে থাকতেন। সেই সুবাদে নাতির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে তাদের প্রেম-ভালোবাসা চলতে থাকলে এলাকাবাসীর নজরে আসে। এক পর্যায়ে দাদি ও নাতি অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়লে গ্রামবাসী হাতে নাতে ধরে ফেলে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।পরে স্থানীয়রা বিষয়টি ধামাচাপা ও মিমাংসার জন্য দফায় দফায় সালিশ বৈঠকে বসে কিন্তু কোনো করতে পারেননি সমাধান । পরে:
আরও পড়ুন
শেখ হাসিনার সঙ্গে ফোনে যা কথা বললেন এরদোগান

শেখ হাসিনার সঙ্গে ফোনে যা কথা বললেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে। বুধবার রাত সোয়া ১১টার দিকে শেখ হাসিনাকে ফোন দিয়ে ১০ মিনিট কথা বলেন এরদোগান। এসময় পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই-আলম । তিনি জানিয়েছেন, আলাপকালে এ দুই নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন। প্রেস সচিব জানায়, ফোনে দুই নেতা কুশল বিনিময় করেন এবং ১০ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুননির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন, যেখানে ভোটারের হার ৮৬ শতাংশের ওপরে:
আরও পড়ুন
রেমিটেন্স ও রপ্তানিতে ডলারের দাম আবার বাড়ল

রেমিটেন্স ও রপ্তানিতে ডলারের দাম আবার বাড়ল

রপ্তানি আয় ও রেমিটেন্সে ডলারের দাম আরও এক দফা বাড়ানো হয়েছে। এই দফায় রপ্তানির প্রতি ডলারের দাম এক টাকা ও রেমিটেন্সের প্রতি ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়। ফলে এখন থেকে রপ্তানি আয়ের বিপরীতে প্রতি ডলারে রপ্তানিকারকরা ব্যাংক থেকে পাবেন ১০৭ টাকা। প্রবাসীরা রেমিটেন্সের প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা। ডলারের এই নতুন দর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। বুধবার বিকালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) এক বৈঠকে ডলারের দাম আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রপ্তানি আয়ের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.