শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু
বাবুল খান, শ্রীপুর,প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে টিনের চাল ধ্বসে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে গত সোমবার দিবাগত রাত ১টায় ঝরের সময় সে দোকানের ভেতর ঘুমিয়ে ছিলেন। সেই সময় কালবৈশাখী ঝড়ে তিনি ঘরের চালের নিচে চাপা পড়েন। সকালে বিষয়টি টের পেয়ে বৃদ্ধকে খোঁজাখুঁজি করার সময় মৃত অবস্থায় চালার নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম (৭২) টাঙ্গাইল জেলার নাগরপুর থানার কুনরা গ্রামে গাজী রহমানের ছেলে। তিনি তার ছেলে শাহিনকে নিয়ে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে সিলিং বানানোর কাজ করতেন। নিহতের ছেলে শাহিন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের ছাতিরবাজার এলাকায় বাঁশ দিয়ে ঘরের সিলিং:
