শ্রীপুরে গহীন জঙ্গলে ১২টি ঘোড়া জবাই
শ্রীপুর প্রতিনিধি, গাজীপুর। গাজীপুরের শ্রীপুরে গহীন জঙ্গল থেকে ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে কোনো অসাধু চক্র। আজ সোমবার সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে সেগুলো দেখতে পান।স্থানীয় বাসিন্দা কবির সরকার বলেন, সড়ক থেকে একটি হাঁটার পথ জঙ্গলের ভেতরে চলে গেছে। ওই পথের দুই পাশে ঘোড়ার মাথা, চামড়া, হাড় ও নাড়িভুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। দেখে মনে হয়েছে, সেখানে ঘোড়া জবাই করে মাংস নিয়ে যাওয়া হয়েছে।গোসিংগা:
