কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে বিশেষ অভিযান চালিয়ে পলাতকসহ ১২টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১জুলাই শুক্রবার রাতে হাজিরহাট তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রামগতির চর আলেকজান্ডার গ্রামের শাহজাহানের ছেলে জাফর(২২)।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও নাশকতাসহ মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
ওসি আরও জানান, আসামিকে আইনি প্রক্রিয়া শেষে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
