গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের ‘সাধারণ সম্পাদক’ প্রার্থী সোয়েব মাস্টার

শেয়ার

 

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে সংগঠক ও দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) কে দেখতে চাওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।  সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মতে, দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনি এ পদের জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।

স্থানীয় নেতাকর্মীরা জানান, হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) দীর্ঘদিন ধরে গনঅধিকার পরিষদের রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে শক্তিশালী করতে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, গণমানুষের অধিকার আদায় এবং দলের কর্মসূচি বাস্তবায়নে তার সক্রিয় অংশগ্রহণ তাকে তৃণমূল পর্যায়ে একটি আস্থার প্রতীকে পরিণত করেছে।

নেতাকর্মীদের ভাষ্য, “জনতার অধিকার আমাদের অঙ্গীকার” এই আদর্শকে ধারণ করে হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) সব-সময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।  সংগঠনের সংকট-ময় সময়েও তিনি দলের প্রতি আনুগত্য, নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ফলে গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের ‘সাধারণ সম্পাদক’ হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হলে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা বিশ্বাস করেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করেন, বর্তমান সময়ে যুব সমাজকে সংগঠিত করা এবং সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য অভিজ্ঞ,  কর্মীবান্ধব ও তৃণমূলমুখী নেতৃত্ব প্রয়োজন। সেই বিবেচনায় হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) একজন সম্ভাবনাময় সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে হাজী মোঃ মাহবুবুর রহমান  (সোয়েব মাস্টার) বলেন, দল ও দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। দল যদি আমাকে কোনো দায়িত্ব অর্পণ করে, তাহলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সবসময় জনতার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে পাশে থাকতে চাই।

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের ‘ সাধারণ সম্পাদক’ পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও তৃণমূলের অনেক নেতাকর্মী ও সমর্থক মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, ত্যাগ এবং কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হাজী মোঃ মাহবুবুর রহমান (সোয়েব মাস্টার) এ পদের জন্য একজন শক্তিশালী দাবিদার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.