জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষ পেলেন আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রায়পুরে ৩০০ অসহায় মানুষ পেলেন আর্থিক সহায়তা

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর। ঈদের আনন্দ শুধু সামর্থ্যবানদের নয়, সমাজের প্রতিটি মানুষের। কেউ যেন উৎসবের দিনে কষ্টে না থাকে—সেই মানবিক দায়িত্ব থেকেই এই সহায়তা। লক্ষ্মীপুরের রায়পুরে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০০ অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল শুধু সহায়তার একটি নাম নয়, এটি রাষ্ট্রের:
আরও পড়ুন
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ

‎ ‎মোঃ হাসিবুজ্জামান টিপু . স্টাফ রিপোর্টার ‎ ‎ ‎খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়নের ১নং ওয়ার্ড (কাজদিয়া) শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ মার্চ দুপুরে কাজদিয়া বালির মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নেতৃবৃন্দ তাদের নিজস্ব অর্থায়নে মোট ৯০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ নাজিমুদ্দিন,  উপজেলা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা:
আরও পড়ুন
সভাপতি-মিন্টু, সম্পাদক-আজাদ রায়পুরে প্রেসক্লাবের কমিটি

সভাপতি-মিন্টু, সম্পাদক-আজাদ রায়পুরে প্রেসক্লাবের কমিটি

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় লক্ষ্মীপুরের রায়পুরে প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। বুধবার রাত ৯টায় (১৮ মার্চ) চাইনিজ রেষ্ট্রুরেন্টে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি এবং ৩৪  সদস্যের সাধারন সদস্যসহ মোট ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি সভাপতি মাহবুব আলম মিন্টু (আজকের পত্রিকা ও উপকূল  প্রতিদিন), সাধারণ সম্পাদক তাবারক হোসেন আজাদ (যুগান্তর- বাংলাট্রবিউন ও শীর্ষ সংবাদ) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহবুবুর রহমান রনিকে (এনপিবি) মনোনীত করা হয়েছে। এছাড়া উপজেলার পেশাজীবী গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এবং মতামতের ভিত্তিতে গঠিত ১৭ সদস্যের কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি  মুকুল পাটোয়ারী, আবদুল করিম, যুগ্ম সম্পাদক জহির হাজারি, মাহমুদুন্নবি সুমন, অর্থ বিষয়ক সম্পাদক আরিফ:
আরও পড়ুন
প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে : ইউএনও

  প্রদীপ কুমার রায় নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর 'প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস ফেরাতে সমাজকেই এগিয়ে আসতে হবে।' বুধবার (১৮ মার্চ) লক্ষ্মীপুরের রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল, হুইলচেয়ার ও চিকিৎসা সহায়তায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ও প্রবীণ মানুষদের উন্নয়নে শুধু সরকারি সহায়তা যথেষ্ট নয়। সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই এই জনগোষ্ঠীর জন্য টেকসই ও নিরাপদ জীবিকায়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব। তিনি বলেন, প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থার অতীত কার্যক্রম পর্যালোচনা করলে স্পষ্ট হয়, তাদের:
আরও পড়ুন
আমরা আপনাদের সেবা আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিতে চাই – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

আমরা আপনাদের সেবা আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিতে চাই – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,আমরা আপনাদের সেবা আপনাদের ঘরের দরজায় পৌঁছে দিতে চাই। আগামী ৩ মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। এটি একটি বিজ্ঞান সম্মত ডিজিটাল কার্ড, যার মাধ্যমে আপনার শরীরের জীন থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন সমস্ত রেকর্ড থাকবে। দেশের যেকোনো জায়গায় গিয়ে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না, কার্ড দেখেই ডাক্তার বুঝতে পারবেন আপনার সমস্যার কথা। বুধবার (১৮ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য প্রধামন্ত্রীর ত্রাণ:
আরও পড়ুন
শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

  মোঃ মোবারক হোসেন নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করবো। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি । এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিক ভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধার সৃষ্টি করেছি। সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের বড় মির্জাপুর দক্ষিণ পাড়া এলাকায় মহিষাখালী খাল খনন:
আরও পড়ুন
ছাত্রদলের নেতৃত্বে এগিয়ে লক্ষ্মীপুরের জিয়া উদ্দিন বাসিত 

ছাত্রদলের নেতৃত্বে এগিয়ে লক্ষ্মীপুরের জিয়া উদ্দিন বাসিত 

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি ; জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বের চুড়ান্ত পর্যায়ে বিএনপি। বিগত রাজপথের সংগ্রামী ত্যাগী ও নেতৃত্বে গুনাবলি সম্মিলিত নেতাদের সন্ধানের দলীয় হাইকমান্ড। কেন্দ্রীয় সংসদের শীর্ষ দুই পদের  জন্য তালিকা চুড়ান্ত হচ্ছে। আলোচিত ও সাংগঠনিক দক্ষ নেতা যাচাই-বাছাই চলছে। যেকোন সময় আসছে পারে নতুন নেতৃত্বের নাম-পরিচয়। বেশ কয়েকজন আলোচিত ও সাংগঠনিক দক্ষ নেতৃত্বে কেন্দ্রীয় সংসদে আলোচনায় রয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাসিন্দা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, রাজপথের অকুতোভয়, বীর সাহসী সৈনিক, হামলা-মামলায় নির্যাতিত, কারাবরণ ও একাধিক মামলার আসামী, গুমের শিকার, কেন্দ্রীয় ছাত্রসংসদের বর্তমান সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত। তিনি বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে রয়েছেন। তৎকালীন সরকারের:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর

লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর

  প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় রবিবার (১৫ মার্চ) দুপুরে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক  রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানকালে জ্বালানি তেলের ব্যবসায়ীদের যথাযথ মজুদ সংরক্ষণ এবং বিক্রয় রেজিস্টার সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।  একই সঙ্গে বিস্ফোরক লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে পেট্রোলিয়াম আইন, ২০১৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এলাকার:
আরও পড়ুন
বকশীগঞ্জে কম্পিউটার-ওষুধের দোকানেও বিক্রি হচ্ছে পেট্রোল-গ্যাস সিলিন্ডার

বকশীগঞ্জে কম্পিউটার-ওষুধের দোকানেও বিক্রি হচ্ছে পেট্রোল-গ্যাস সিলিন্ডার

  বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি!! নিয়মনীতির তোয়াক্কা না করে বকশীগঞ্জে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার ও পেট্রোল। মুদি দোকান,ঔষধের দোকান, কাচাঁমালের দোকানসহ যত্রতত্র পাওয়া যাচ্ছে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার। সরকার অনুমোদিত পেট্রোল পাম্প ছাড়া পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ বিক্রির বিধান না থাকলেও তা উপেক্ষা করে বিভিন্ন এলাকায় মোড়ে মোড়ে এলপি গ্যাস সিলিন্ডারের বোতল ও পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে দেদারছে। যে কোনো সময় বিস্ফোরণ ও দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রাণহানি ঘটার আশঙ্কা স্থানীয়দের। অপরদিকে সরকারি নির্ধারিত মুল্য ১১৭ টাকা হলেও বাইরে বাজারে বোতলে রাখা পেট্রোল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ১৯০০ টাকায়।:
আরও পড়ুন
রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া

রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে: এমপি আবুল খায়ের ভূঁইয়া

  প্রদীপ কুমার রায় : লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রায়পুর সরকারি মার্চ্চেন্টস্  একাডেমি মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। তিনি বলেন, পবিত্র রমজান মাস কেবল ইবাদতের মাস নয়, এটি আত্মশুদ্ধি,  সংযম, সহমর্মিতা ও মানবতার এক মহিমান্বিত শিক্ষা। রমজানের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। এমপি আবুল খায়ের ভূঁইয়া  বলেন, জনগণের অধিকার,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.