জাতীয়

কাজির মৃত্যুর চার মাস পর বিয়ে রেজিষ্ট্রেশন

কাজির মৃত্যুর চার মাস পর বিয়ে রেজিষ্ট্রেশন

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় বিবাহ রেজিস্ট্রারের মৃত্যুর পরেও বিয়ের কাজ থেমে নেই। পুঠিয়া ইউনিয়নে এরকম একটি নিকাহনামার খোঁজ পাওয়া গেছে। তাতে কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকায়। এক কাজি মৃত্যুর পর পৃথিবীতে ফিরে এসে নিকাহনামা রেজিষ্ট্রি করালেন। কাজি মেহেদী হাসান মৃত্যুবরন করেন গত ১৪ মার্চ। কর্তৃপক্ষ বহি জব্দ না করায় মৃত কাজির সহকারীরা অবৈধ ভাবে গোপনে সিল স্বাক্ষর ব্যবহার করে বিবাহ রেজিষ্ট্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে রাজস্ব হারানো সহ পরবর্তীতে আইনি জটিলতায় পড়বে সাধারণ জনগণ। বারইপাড়া গ্রামের (মন্ডলপাড়া) জামে মসজিদের ইমাম মাওলানা রুবেল হোসেন বলেন,আমি আগে বিবাহ রেজিস্ট্রি করতাম কিন্তু ইউনিয়ন কাজি মেহেদী হাসান ১৪ই মার্চ আত্মহত্যা করে মৃত্যু বরন করলে রেজিষ্ট্রি কাজ:
আরও পড়ুন
সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সুলতান মাহমুদ ডিগ্রি কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ কতৃক আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ সহিদুল আলম সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
আরও পড়ুন
মাল্টিমিডিয়া ব্যবস্থাসহ ১০দাবিতে ইবি ঐক্যমঞ্চ’র স্মারকলিপি

মাল্টিমিডিয়া ব্যবস্থাসহ ১০দাবিতে ইবি ঐক্যমঞ্চ’র স্মারকলিপি

ইবি সংবাদদাতা: অডিটোরিয়ামের সাউন্ড সিস্টেম এর সমস্যা সমাধান এবং মাল্টিমিডিয়া ব্যবস্থা করা ১০ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)। রোববার (৮ অক্টোবর) সাড়ে ১২ দিকে উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি দেন তারা। তাদের অন্য দাবিগুলো হলো- টিএসসিসিতে নিবন্ধিত সকল সংগঠনকে কক্ষ বরাদ্দ দেওয়া, ঐক্যমঞ্চের জন্য অফিস ও সভা কক্ষ বরাদ্দ দেওয়া এবং আসবাবপত্র প্রদান, টিএসসিসিতে সুপেয় পানির ব্যবস্থা করা, ক্যাফেটেরিয়া চালুসহ এ সংক্রান্ত অন্য সমস্যার সমাধান করা, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বাজেটে সামাজিক সংগঠনগুলোকে যুক্ত করা এবং টিএসসিসিতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদানে হয়রানি বন্ধ করা। এছাড়াও টিএসসিসির ওয়াশরুমগুলো উন্মুক্ত করা ও ব্যবহার উপযোগী করা, সামাজিক:
আরও পড়ুন
অক্টোবরের ৬ দিনে রেমিট্যান্স ৩,৫৬০ কোটি টাকা

অক্টোবরের ৬ দিনে রেমিট্যান্স ৩,৫৬০ কোটি টাকা

 চলতি মাস অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসীরা বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ৫৬০ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। ৬ দিনের এই প্রবাসী আয় আগের মাসের সর্বনিম্ন প্রবাসী আয় থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। হালনাগাদ তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম ৬ দিনের প্রতিদিন প্রবাসী আয় এসেছে পাঁচ কোটি ৪১ হাজার ৯০ মার্কিন ডলার। আগের মাস সেপ্টেম্বরে প্রতিদিন এসেছিল চার কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ৬০ মার্কিন ডলার। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সর্বনিম্ন প্রবাসী:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতারক আবু নাসেরের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন

রামগঞ্জে প্রতারক আবু নাসেরের বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন

আবু তাহরে, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে আবু নাসের(৪২) নামে এক প্রতারকের বিরুদ্ধে একাদিক বিয়ে ও মিথ্যা চেকের মামলা করে,ভয় ভীতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। নাসের রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর হরিশ্চর গ্রামের পূর্ব বড় বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে। জানাযায়,গত ৭জানুয়ারী২০২১ সালে ৫ লক্ষ টাকা কাবিন করে ঋতু শিকদার নামে এক মহিলাকে বিয়ে করেন,আবদুল মতিনের ছেলে আবু নাসের,ঋতু সিকদার বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর সন্তোষপুর গ্রামের আবদুল করিম শিকদারের মেয়ে, ঋতু শিকদার বলেন,আমার পূর্বের স্বামীর সাথে আমার ১৫বছর আগে তালাক হয়ে যায়।পরে আমার এক ছেলেকে নিয়ে আমি ঢাকায় বসবাস করি। আবু নাসের আমাকে বিয়ে করে:
আরও পড়ুন
শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুরে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে রনি শেখ (২৬) নামের এক সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কারখানার ভেতরে জানালার রেলিংয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় লাশটি ঝুলছিল। এ সময় তাঁর পা মেঝেতে লেগে ছিল এবং হাতের কাছেই ছিল গ্রিল। আজ রোববার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের নাইস ফেব্রিক্স প্রসেসিং লিমিটেড কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। রনি শেখ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের মো. জয়নাল আবেদীন হাজারীর ছেলে। তিনি ওই কারখানার সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কারখানার ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, ‘যে ঘরের বারান্দায় রনির লাশ পাওয়া গেছে, সেই কক্ষে রনিসহ সাতজন কর্মকর্তা থাকেন। সকাল ৮টার দিকে:
আরও পড়ুন
শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

শ্রীপুরে হাসপাতালের ভিতর ময়লার ভাগাড়

বাবুল খান, গাজীপু প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌর সভার মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র জায়গা ৫০ শয্যাবিশিষ্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সেই হাসপাতালের মূল ফটকের উত্তর পাশে বাউন্ডারি সংলগ্ন তৈরি হয়েছে ময়লার ভাগাড়। যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর-দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের। প্রতিনিয়ত হাসপাতালের বর্জ্য, খাবারের উচ্ছিষ্ট হাসপাতালের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানের যাবতীয় ময়লা আবর্জনা এখানে ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়। দূষিত হচ্ছে পরিবেশ। পরিবেশ কর্মী খোরশেদ আলম বলেন, হাসপাতালের ভিতরে ময়লার ভাগাড় তৈরি হওয়ায় ভাগাড় থেকে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। পাশের রাস্তা দিয়েও চলাচল করা যায়:
আরও পড়ুন
বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির সাবেক শিক্ষার্থী ড. খালিদ

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির সাবেক শিক্ষার্থী ড. খালিদ

ইবি সংবাদদাতা: বিশ্বসেরা দুই শতাংশ বিজ্ঞান গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী ড. খালিদ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার এ সফলতায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় পরিবার। বুধবার (৪ অক্টোবর) মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক­ বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে গবেষকদের তালিকা প্রকাশ করে। তালিকায় স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণীবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে সেরা গবেষক নির্ধারণ করা হয়েছে। ড. খালিদ বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষে ২০১২ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে:
আরও পড়ুন
ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবিতে খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠিত 

ইবি সংবাদদাতা : সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ১ম পুনর্মিলনী-২০২৩ এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্লেয়ারস এসোসিয়েশন। শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এসময় রমো গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ক উপদেষ্টা এডভোকেট শাহ মঞ্জুরুল হক, শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক শাহ আলম এবং এসোসিয়েশনের ১ম পুনর্মিলনী উদযাপন কমিটির:
আরও পড়ুন
রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

রায়পুরে ব্যবসায়ী সাইফুল হত্যা: পরিবারকে ভয় দেখানোর অভিযোগ

  প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে নিহত ব্যবসায়ী মো. সাইফুল আলম মৃধার (৬০) পরিবারের সদস্যদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে। হত্যায় যুক্তদের আত্মীয়রা রাতের আঁধারে এ ভয় দেখাচ্ছেন বলে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০), ছেলে সাদ্দাম হোসেন (২০) ও সাকিব আল হাসান (১৭) অভিযোগ করেছেন। শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাতেও তাঁদের জানালায় কে বা কারা আঘাত করে। লোকজন বেরিয়ে এলে তারা দ্রুত সরে যায়। ওই সময় আবু ছিদ্দিক রিপন (৪৫) নামের একজনকে তাঁরা চিনতে পারেন। তিনি প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধার স্ত্রীর বড় ভাই। এ ঘটনায় শনিবার (৭ অক্টোবর) দুপুরে রায়পুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন সাদ্দাম হোসেন। জিডিতে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.