শেখ হাসিনার হাত ধরে স্বর্ণযুগে বাংলাদেশের রেল
বিশ্ব ইতিহাসে যোগাযোগ ব্যবস্থার ধারণা বদলে দিয়েছিল রেলের আবিষ্কার। ব্রিটিশ বিজ্ঞানী জর্জ স্টিফেনসন ১৮২৫ সালে ব্রিটেনে রেলপথ চালুর মধ্য দিয়ে সারাবিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন। এর মাত্র সাত বছর পরেই ভারতবর্ষের মাদ্রাজে ১৮৩২ সালে রেলপথ চালু হয়। আর বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে ব্রিটিশদের হাত ধরে রেলপথ চালু হয় ১৮৬১ সালে। দর্শনা-জগতি রুটের মাধ্যমে চালু রেলপথ ব্রিটিশদের হাত ধরে পরবর্তী ৯০ বছরেই বাংলার অধিকাংশ জেলাতেই পৌঁছে যায়। কিন্তু এরপর ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর রেল যোগাযোগের তেমন কোনো উন্নয়ন হয়নি। আর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হার্ডিঞ্জ ব্রিজসহ ছোট-বড় শতাধিক রেলসেতু ধ্বংসের মুখে পড়ে। দেশ স্বাধীনের পরে অতিদ্রুতই বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্যবস্থা পুনরুদ্ধার করতে:
