জাতীয়

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা

‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে’ জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর জেলা চ্যাম্পিয়ন নোয়াখালী পৌরসভা দল।ফাইনাল ম্যাচে নোয়াখালী সদর উপজেলা দলকে ৩-০ গোলে পরাজিত করে।খেলা শেষে সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নোয়াখালী জেলা প্রশাসন ও নোয়াখালী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় বিশেষ অতিথি:
আরও পড়ুন
ফেসবুকে ইবির নাম-লগো ব্যবহৃত পেইজ গ্রুপের তথ্য দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের

ফেসবুকে ইবির নাম-লগো ব্যবহৃত পেইজ গ্রুপের তথ্য দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের

ইবি সংবাদদাতা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম ও লোগো ব্যবহৃত সকল পেইজ ও গ্রুপের প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd/­ InformationCollection) প্রদানের জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তথ্যপ্রদান ব্যতীত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করলে ১৫ অক্টোবরের পর সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও গ্রুপের এডমিন শনাক্তকরণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন সময় এমন তথ্য প্রচার করা হয়, যা আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করে। তাই এরূপ পদক্ষেপ:
আরও পড়ুন
ইবিতে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে শেরপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেরপুর জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সংগঠন ‘শেরপুর ছাত্রকল্যাণ সমিতি’র পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি আব্দুল মান্নান মেজবাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। প্রধান আলোচক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক কে এম শরফউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম শোয়েব, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলাম, ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরায়রা, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম:
আরও পড়ুন
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘ডাকবাক্স’

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘ডাকবাক্স’

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: এখন আর মানুষ চিঠি আদান-প্রদান করেনা। সব ডিজিটাল হয়ে গেছে। দেখছেন না-? দোকানের সামনে গত ত্রিশ বছর ধরে অবহেলায় ধুলাবালিতে পড়ে আছে। আমিও এখন আর চিঠি বিলি নিয়ে চিন্তা করিনা। সোমবার (৯ অক্টোবর) রায়পুর নতুন বাজার মোড়ে ওষুধ দোকানি হরি কমল সরকারের (৬৭) দোকানে গেলে এসব বলেন। মেঘনা উপকূলীয় জনপদ রায়পুরে ডিজিটাল তথ্য প্রযুক্তির দাপটে হারিয়ে যাচ্ছে সেই পুরনো ঐতিহ্যবাহী ডাকঘরে “ডাকবাক্স”। এখন আর আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা দেখা যায় না। ফলে ব্যক্তিগত চিঠির গুরুত্ব অনেক কমে গেছে। চিরচেনা ঐতিহ্যবাহী ডাকঘরের “ডাক বক্স” দিন বদলের ফলে ডিজিটাল যুগে হারিয়ে যাচ্ছে সমাজের থেকে। রায়পুরে:
আরও পড়ুন
তিন মাসে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা

তিন মাসে সরকারের ঋণ কমেছে ৩ হাজার ৭৭৮ কোটি টাকা

মূল্যস্ফীতি কমাতে সরকার ব্যাংক থেকে ঋণ নেওয়া কমিয়েছে। ব্যাংক থেকে ঋণ দেওয়ার পরিবর্তে পরিশোধ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর তিন মাসে ব্যাংক খাতের সার্বিক ঋণ তিন হাজার ৭৭৭ কোটি ৮৫ লাখ কমেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে আর্থিক খাত থেকে সরকারের সার্বিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ৯০ হাজার কোটি ১৯ লাখ টাকা। চলতি  ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে ব্যাংক খাতে সরকারের ঋণের পরিমাণ ছিল তিন লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি  ৪ লাখ টাকা। তথ্য বিশ্লেষণ কররে দেখা যায়, জুলাই-সেপ্টেম্বর তিন মাসে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৫ হাজার ৭০৯ কোটি ১৯ লাখ টাকা। একই সময়ে:
আরও পড়ুন
ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতার

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার আগামী ১৬ অক্টোবর তিনদিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। আফরিন আখতার তার এবারের সফরে ঢাকায় বিভিন্ন বৈঠক ছাড়াও রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন। এ সফরে তিনি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনর্ব্যক্ত করবেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক দেখভাল করেন। এ ছাড়া তিনি নিরাপত্তা ও আন্তঃদেশীয় বিষয়ক দপ্তরেরও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।:
আরও পড়ুন
দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী পৌর মেয়রের মতবিনিময় সভা

দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালী পৌর মেয়রের মতবিনিময় সভা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষ্যে নোয়াখালী পৌরসভা এলাকার আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ খান ( সোহল) এ সময় উপস্থিত ছিলেন সুধারাম মডেল থানার (ওসি) মীর জাহিদুল হক( রনি) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন
রায়পুরে সুপারির বাম্পার ফলন, দামে খুশি চাষিরা 

রায়পুরে সুপারির বাম্পার ফলন, দামে খুশি চাষিরা 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সুপারির বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে সুপারির ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। এই উপজেলার মাটি সুপারি উৎপাদনের উপযোগী। তাই বাগানের পাশাপাশি বাড়ির আঙিনায় ও আশেপাশে সুপারি গাছ রয়েছে। অনেকের সংসার এই সুপারির বিক্রির টাকা দিয়েই চলে বলে জানান স্থানীয়রা। জানা যায়, সাধারণত কার্তিক ও অগ্রহায়ন মাস হলো সুপারির মৌসুম। তবে এবছর সময়ের আগেই সুপারি পাওয়া যাচ্ছে। উপজেলা সদরের হায়দরগঞ্জ বাজার, রাখালিয়া বাজার, মোল্লারহাট বাজার, নয়ার হাট, মিরগঞ্জ বাজারসহ স্থানীয় প্রতিটি বাজারেই সুপারির জমজমাট ব্যবসা চলছে। দেবীপুর এলাকার সুপারির বাগান মালিক খোকন বলেন, এই সুপারি বিক্রি করেই আমার সংসার চলে।:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে সমাবেশ ও প্রতিবাদ মিছিল 

ইবি সংবাদদাতা: ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের উত্তর গেইটে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযান ‘অপারেশন তুফান আল আকসা’ এর প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। সেই সাথে ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ইমানের দাবি নিয়ে, তাওহিদের চেতনা নিয়ে আজ:
আরও পড়ুন
ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার

ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ করতে পারবে। এমন বিধান যুক্ত করে 'স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, অনেক ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলেও বিভিন্ন কারণ দেখিয়ে নির্বাচন আয়োজন করা হতো না। এখন মেয়াদ শেষ হলেই সরকার প্রশাসক নিয়োগ দিতে পারবে। এছাড়াও ইউনিয়ন পরিষদের সচিবের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান সচিব।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.