ফিলিস্তিনে ইসরাইলী অগ্রাসনের প্রতিবাদে লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
তারেক মাহমুদ,লক্ষ্মীপুর: ফিলিস্তিনের সমর্থনে এবং অবৈধ ইসরায়লী অগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠন সমূহ।এছাড়াও সম্মিলিত ওলামায়েকেরামের ব্যানারে আরেকটি মিছিল হয়। আজ শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন ইব্রাহিমের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতি তার বক্তব্য বলেন, ১৯৪৬ সাল থেকে অবৈধ ইসরায়েল ফিলিস্তিন দখল করে ফিলিস্তিনে আগ্রাসন, নির্যাতন, খুন চালাচ্ছে। তখন থেকে জাতিসংঘ কিংবা ওয়াইসির জোরালো কোনো ভূমিকা:
