জাতীয়

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি। স্থানীয় সময় সোমবার (৩০ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন। এই সহিংসতায় অন্তত ৯ জন মারা গেছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। গুতেরেস সব পক্ষকে সহিংসতা বা অত্যধিক বলপ্রয়োগ বা নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারার অধিকারের ওপর জোর দিয়েছেন। এক প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমরা এখনও মনে:
আরও পড়ুন
রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

রামগঞ্জ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও রামগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে রামগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র মতবিনিময় অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা চেয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম, রামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি এম কাউছার হোসেন,:
আরও পড়ুন
ফিলিস্তিনিদের জন্য সেবা খাত খুলে দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনিদের জন্য সেবা খাত খুলে দেওয়ার দাবি প্রধানমন্ত্রীর

 নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। খাদ্য-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে। দেশটিতে অন্তত সেবা খাত খুলে দিতে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের মানুষ যাতে সেবা নিয়ে বাঁচতে পারে সে দাবি জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান। সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ দাবি জানান। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবটি উপস্থাপন করেন। শেখ হাসিনা বলেন, অনবরত মানবাধিকার লঙ্ঘন:
আরও পড়ুন
ইবির শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ইবির শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের প্রীতি সম্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দিনব্যাপী স্মৃতি আলাপন, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এটি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে স্মৃতি আলাপন পর্বের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। এতে ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর-রশিদ-আসকারী, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ও ফোরামের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অধ্যাপক ড. শাহজাহান আলী, পুন্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের:
আরও পড়ুন
অবরোধে বন্ধ থাকবে ইবির পরীক্ষা

অবরোধে বন্ধ থাকবে ইবির পরীক্ষা

ইবি সংবাদদাতা: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের পরীক্ষা। তবে সশরীরে ক্লাস ও অফিসের কার্যক্রম যথারীতি চলবে। সোমবার (৩০ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি সূত্রে, মঙ্গলবার (৩১ অক্টোবর) এবং বুধবার (১ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব বিভাগসমূহের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও অফিসসমূহ যথারীতি চলবে বলে জানানো হয়েছে। এদিকে, নিরাপত্তার দিক বিবেচনায় দুদিনে বাস সিডিউল ও রুটেও পরিবর্তন আনা হয়েছে বলে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, মঙ্গলবার ও বুধবার শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গাড়ি সকাল ৮টায় কুষ্টিয়া,:
আরও পড়ুন
সমাবেশে যোগ দেওয়া সন্দেহে রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭নেতাকর্মী গ্রেপ্তার

সমাবেশে যোগ দেওয়া সন্দেহে রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭নেতাকর্মী গ্রেপ্তার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি ও যুবদলের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩০অক্টোবর (সোমবার) ভোররাতে তাদের নিজনিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গত ২৮অক্টোবর ঢাকাস্থ নয়পল্টনে বিএনপির সমাবেশে যোগ দেওয়া সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলেন উপজেলার লামচর গ্রামের নজির উল্যার ছেলে মোঃ সফিকুল ইসলাম,নারায়নপুর গ্রামের আদম আলীর ছেলে মোঃ রাজু হোসেন, পশ্চিম বিঘা গ্রামের মজিবুল হকের ছেলে মোঃ হারুনুর রশিদ,আউগানখিল গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ আবুল হোসেন, পশ্চিম কাশিমনগর গ্রামের ছানাউল্লার ছেলে মোঃ মাসুদ আলম, আঙ্গারপাড়া গ্রামের মৃত আঃ হকের ছেলে সৈয়দ আহম্মেদ, দক্ষিন দাসপাড়া গ্রামের রহমত উল্যার ছেলে মোঃ রহমত উল্ল্যা সহ:
আরও পড়ুন
রাজশাহীতে বাড়ি ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

রাজশাহীতে বাড়ি ফেরার পথে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. কাজেম আলী আহমেদকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের চেম্বার থেকে রোগী দেখে উপশহরের বাসায় যাওয়ার সময় বর্ণালীর মোড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। রামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুকুল হোসেন জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগ থেকে আইসিইউতে হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। জানা যায়, গোলাম কাজেম আলী আহমেদ রাজশাহী মেডিক্যাল কলেজের ৪২তম ব্যাচে এমবিবিএস পাস করেন। পরে এফসিপিএস (ডারমাটোলোজি) ও ডিডিভিসহ (বিএসএমএমইউ) বিভিন্ন ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রীও একজন চিকিৎসক। তিনি নগরীর:
আরও পড়ুন
তজুমদ্দিনে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

তজুমদ্দিনে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:  উপজেলা মৎস্য দপ্তরের সহযোগীতায় ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি), কম্পোনেন্ট-৩ এর আওতায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে অ্যাপ্রোপ্রিয়েট ফিশিং ইন্টারভেনশন তহবিল থেকে দুটি গ্রাম সমিতির (দেওয়ানপুর ও দক্ষিণ চাপড়ী) নিবন্ধিত জেলেদের সাথে মতবিনিময় ও বৈধ জাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা মৎস্য অফিসের হলরুমে জেলেদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে দুইটি সমিতির ৩০জন নিবন্ধিত জেলে সদস্যদের মাঝে ৬ লক্ষ ৪০ হাজার ৫৭৮ টাকা বৈধ জাল ও মাছ ধরার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাভার মৎস্য একাডেমির উপ-পরিচালক ড. আব্দুল:
আরও পড়ুন
নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শত দোকান পুড়ে ছাই

নরসিংদীর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শত দোকান পুড়ে ছাই

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শাড়ি,লুঙ্গি,থ্রিপিছ,­থান কাপড়সহ দেশীয় কাপড়ের প্রায় শতাদিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৯ অক্টোবর ) দিবাগত রাত সোয়া ১১টার দিকে নরসিংদীর শেখেরচর বাবুরহাটে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি মো.গিয়াস উদ্দিন জানান,বাবুরহাটের বণিক সমিতির পুরাতন অফিস সংলগ্ন গলি থেকে এ আগুনটা শুরু হয়।বাজারের বৈদ্যুতিক খু্ঁটির ল্যাম্পপোশ্ট থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। অগ্নিকান্ডে প্রায় ১০০টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।তদন্তের পর:
আরও পড়ুন
রায়পুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রায়পুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে রায়পুরে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্জন দাস এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মনিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল হক, এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, প্রিন্সিপাল কাজি:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.