আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না – এমপি নিক্সন চৌধুরী
ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে একটি রাস্তাও কাঁচা থাকবে না । পনের বছর ধরে কৃষ্ণপুর ইউনিয়নে কোন এমপি আসে নাই। আমি নিক্সন চৌধুরী আসাতে আপনারা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন যে এলাকার উন্নয়ন হবে। আমি পুনরায় নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়ন করে দেব। তিনি কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে বলেন, আপনি এলাকায় আসেন না। মানুষ এখন প্রেসিডিয়াম সদস্য চায়না, মানুষ চায় উন্নয়ন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনাদের মসজিদ উন্নয়ন, স্কুলের ডোবা ভরাট, কবরস্থানের বাউন্ডারি নিজ অর্থায়নে করে দেব। তিনি বিএনপির সমালোচনা করে বলেন:
