জাতীয়

আদালতে মির্জা ফখরুল, কারাগারে রাখার আবেদন

আদালতে মির্জা ফখরুল, কারাগারে রাখার আবেদন

মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় (মামলা নং-১৯) গ্রেপ্তার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয় তাঁকে। এ মামলায় ফখরুলকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাতে তাঁকে ডিবি অফিস থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে:
আরও পড়ুন
মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা

মির্জা আব্বাসসহ বিএনপির ৮৪৯ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৮৪৯ জনের বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় মামলা করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) শাহজাহানপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশকে হত্যা করার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ। মামলায় মির্জা আব্বাসসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮শ’ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শেষে মির্জা আব্বাসের নেতৃত্বে শাহজাহানপুর থানার কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক দেশীয় অস্ত্র সদ্যে সজ্জিত হয়ে স্লোগান দেয়। এ সময় তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে:
আরও পড়ুন
মির্জা ফখরুলকে আটক করেছে ডিবি পুলিশ

মির্জা ফখরুলকে আটক করেছে ডিবি পুলিশ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার (২৯অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকালে বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় যায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। পরে তাকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এদিকে বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা সকাল থেকে ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা গেইট ভাঙ্গার চেষ্টা করছে করছে বলেও অভিযোগ করা হয়। আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন:
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন আটক

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন আটক

মালয়েশিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। শনিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে। তিনি জানান, আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের ডাকে চলছে হরতাল, কঠোর অবস্থানে পুলিশ

বিএনপি-জামায়াতের ডাকে চলছে হরতাল, কঠোর অবস্থানে পুলিশ

বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ৬টায়। তবে এখন পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপির কার্যালয়ের সামনে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা ব্যবস্থা। এক পাশ বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। এছাড়া রাজধানীর বিপান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, ফকিরাপুল, রাজারবাগ, কাকরাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হরতালে সকাল থেকে রাজধানীর সড়ক মহাসড়কগুলো অনেকটা ফাঁকা দেখা গেছে। পান্থপথ, মোহাম্মদপুর, গ্রিনরোড, কারওয়ান বাজার, আগারগাঁও, ফকিরাপুল বাসের সংখ্যা কম দেখা যায়। শুধুমাত্র কিছুসংখ্যক গণপরিবহণ, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চলতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন:
আরও পড়ুন
ঢাকায় সহিংসতা: ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকায় সহিংসতা: ভিসা নিষেধাজ্ঞা পর্যালোচনা করবে যুক্তরাষ্ট্র

ঢাকার রাজনৈতিক সহিংসতায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করার কথা জানিয়েছে দেশটি। শনিবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো এক বার্তায় এই নিন্দা জানায়। বার্তায় উল্লেখ করা হয়, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করা হবে। এদিকে ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে উল্লেখ করেছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা:
আরও পড়ুন
চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ৬০০০ মিটার কারেন্ট জাল জব্দ

ফরিদপুর জেলা প্রতিনিধি- মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যােগে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃমেহেদী মোর্শেদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী শামিম আরিফিন।
আরও পড়ুন
ইবিতে আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি উদযাপন

ইবিতে আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি উদযাপন

ইবি সংবাদদাতা: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ’র অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র দুই দশক পূর্তি ও পূনর্মিলনী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। দুই দশক পূর্তি উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (ইবি) হতে আনন্দ র‌্যালি বের করে সংগঠনটি। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক লিপু, সংগঠনটির উপদেষ্টামন্ডলীর সদস্য:
আরও পড়ুন
হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রোববারের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তীত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন
উত্তাল নয়াপল্টন, অসুস্থ মির্জা ফখরুল

উত্তাল নয়াপল্টন, অসুস্থ মির্জা ফখরুল

সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান সমাবেশে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে তাদের মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল বলেন, হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নাম ছিলেন বিএনপি মহাসচিব। এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.