মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন আটক

শেয়ার

মালয়েশিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

শনিবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, অভিযানের সময় ১৯ বাংলাদেশি, ২৮ ইন্দোনেশিয়ান, ৪৬ মিয়ানমারের নাগরিক এবং ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে।

তিনি জানান, আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.