জাতীয়

৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন, তপসিল ঘোষণা

৮ মে ১৫২ উপজেলায় নির্বাচন, তপসিল ঘোষণা

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। বৃহস্পতিবার (২১ মার্চ) এ তপসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে একইদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ঘোষিত তপসিল অনুযায়ী প্রথম ধাপে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলে শেষ সময় ১৫ এপ্রিল। যাচাই-বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি

দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝোড়ো বৃষ্টি

ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল,:
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তপসিল ঘোষণা আজ

উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তপসিল ঘোষণা আজ

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপসিল নির্ধারণ করতে সভায় বসতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বেলা ১১টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভার পর উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তপসিল ঘোষণা করা হতে পারে। বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বৃহস্পতিবার কমিশন সভা আছে। তিনি আরও বলেন, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ও উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা গেজেট হয়ে গেছে। অশোক কুমার দেবনাথ বলেন, বিধিমালায় ২৫০ জন ভোটারের স্বাক্ষরের বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। এতে প্রার্থীদের জন্য উপজেলা ভোট করতে সহজ হবে। সংসদ:
আরও পড়ুন
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে, বিদেশে যাওয়ার সুযোগ নেই : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দু’টি শর্তেই মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। এ সংক্রান্ত আবেদনে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, ‘আগের শর্তে তার (খালেদা জিয়া) মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর জন্য মতামত দেয়া হয়েছে। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়ার সুযোগ নেই। দেশেই তাকে চিকিৎসা নিতে হবে।’ মন্ত্রী বলেন, মানবিক কারণে খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও একইরকম মানবিক কারণ দেখিয়ে বিদেশে চিকিৎসা নিতে পাঠানোর বিধান:
আরও পড়ুন
ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা

ভরিতে স্বর্ণের দাম কমলো ১৭৫০ টাকা

রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ১৩ দিন পর সোনার দাম কিছুটা কমা‌নোর ঘোষণা দি‌য়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে দাম কমা‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হ‌বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ‌ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার:
আরও পড়ুন
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে হতে পারে ঝড়

দেশের চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আরও পড়ুন
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকারপ্রধান। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সরকারপ্রধানের সঙ্গে তার বোন শেখ রেহানা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি:
আরও পড়ুন
২৯ পণ্যের ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ

২৯ পণ্যের ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ

পবিত্র রমজান মাসে সাধারণ ক্রেতাদের কথা চিন্তা করে চিনি ও দুই ধরনের খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছিল সরকার। এবার ‘যৌক্তিক মূল্য’ নির্ধারণ করে দেওয়া হয়েছে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম।শুক্রবার (১৫ মার্চ) কৃষি বিপণন অধিদপ্তরের  মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব পণ্যের দাম বেঁধে দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো। যেসব পণ্যের যে দাম নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর: মুগ ডালের পাইকারি মূল্য ১৫৮ দশমিক ৫৭ টাকা ও খুচরা মূল্য ১৬৫:
আরও পড়ুন
জাহাজ থেকে লুকিয়ে মায়ের সঙ্গে ফোনালাপ, ক্ষমা চান তৌফিকুল

জাহাজ থেকে লুকিয়ে মায়ের সঙ্গে ফোনালাপ, ক্ষমা চান তৌফিকুল

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‌“এমভি আবদুল্লাহ” থেকে লুকিয়ে মোবাইলে কল দিয়ে মায়ের সঙ্গে কথা বলেছেন তৌফিকুল ইসলাম। তৌফিকুল ওই জাহাজটির সেকেন্ড ইঞ্জিনিয়ার।   জাহাজটি জিম্মি হওয়ার পর স্ত্রী ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন তৌফিকুল।   খুলনা নগরীর বয়রা করিমনগর এলাকার বাসিন্দা মো. ইকবালের তৃতীয় সন্তান তৌফিকুল। ব্যক্তি জীবনে এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে কল দিয়ে মায়ের কাছে দোয়া ও মাফ চান। এ সময় তার মোবাইল ফোন নিয়ে যায় দস্যুরা। এর পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের। এখন তার পরিবারে শোকের মাতম চলছে।   তৌফিকুলের:
আরও পড়ুন
জাহাজে দস্যুদের হাতে জিম্মি আছেন যে ২৩ নাবিক

জাহাজে দস্যুদের হাতে জিম্মি আছেন যে ২৩ নাবিক

সোমালিয়ার দস্যুদের কবলে পড়া এমভি আব্দুল্লাহ নামে বাংলাদেশি মালিকানাধীন জাহাজে যে ২৩ নাবিক রয়েছেন, তাদের পরিচয় জানা গেছে। তারা সবাই বাংলাদেশি। নৌ মন্ত্রণালয় সূত্র জানায়, সমুদ্রগামী জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে এডেন উপসাগরে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় জলদস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে। বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ জাহাজটি আক্রান্ত হয়। তবে নাবিকেরা নিরাপদে রয়েছেন। নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, সোমালিয়া থেকে প্রায় ৪৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে প্রায় ১০০ দস্যু জাহাজটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে। তারা আরও জানান, জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন। তাদের উদ্ধারে আন্তর্জাতিক:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.