খেলাধুলা

সেচ্ছাসেবী রুবেল পাঁচবিবি পৌর কাউন্সিলর প্রার্থী

সেচ্ছাসেবী রুবেল পাঁচবিবি পৌর কাউন্সিলর প্রার্থী

জয়পুরহাট প্রতিনিধি: আগামী ২৭ জুলাই জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কমিশনার পদপ্রার্থী সকলের পরিচিত মুখ রাফিউল ইসলাম রুবেল। তিনি এলাকার সম্মানিত ভোটার পরিবারের সদস্য আত্বীয়-সজন ও বন্ধু-বান্ধবসহ নির্বাচন কমিশনে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমাদান শেষে তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের উদ্যেসে বলেন, আমি অতীত জীবনে কি করেছি আপনারা জানেন। আগামী ২৭ জুলাই আপনাদের একটি করে মূল্যবানে ভোটে যদি আমি কমিশনার নির্বাচিত হতে পারি তাহলে আপনারা যথাযথ এর মূল্য পাবেন বলেও জানান রুবেল। তিনি আরো বলেন, আমি কমিশনারের মনোনয়ন জমা দিয়েছি আমার জন্য নয় বরং আপনাদের আরো বেশী বেশী সেবা করার জন্য। ধর্মভীরু সদালাপি, হাস্যউজ্জল, পরোপকারি,:
আরও পড়ুন
সমুদ্রযাত্রায় অসুস্থ বাংলাদেশ ক্রিকেটাররা

সমুদ্রযাত্রায় অসুস্থ বাংলাদেশ ক্রিকেটাররা

সিরিজের ১ম টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন ডমিনিকায়। কিন্তু সেন্ট লুসিয়া থেকে সমুদ্র পথে গিয়ে বাজে এক অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটারদের। ৬–৭ ফুট উচ্চতার উথাল–পাথাল ঢেউয়ে ভয় পেয়েছেন অনেক ক্রিকেটারই। ফেরিতে করে দীর্ঘ সময় ভ্রমণের অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের। তাই ভয় পাওয়ার পাশাপাশি অসুস্থ হয়ে পেড়েছেন অনেক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায়  (স্থানীয় সময় সকাল) ক্রিকেটাররা ডোমিনিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় দুপুরে পৌঁছান তাঁরা। সেন্ট লুসিয়া থেকে বের হয়ে ফেরি যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিল তখনই সমস্যা শুরু হয়। বিশালাকার ঢেউ দেখে আতংকিত হয়ে পড়েন অনেকে। পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান অসুস্থ হয়ে পড়েন। বমিও করেন:
আরও পড়ুন
বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষিত

বাংলাদেশ পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি ঘোষিত

বাংলাদেশ ও পাকিস্তান সিরিজের সময়সূচি ঘোষণা করেলো নিউজিল্যান্ড। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট নিউজিল্যান্ড। সেই সিরিজ খেলতে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিল দেশটি। ৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। এর পর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি বাংলাদেশ-পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা) নিউজিল্যান্ড-পাকিস্তান (৯ অক্টোবর,:
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না সাইফউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না সাইফউদ্দিন

ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরেন সাইফউদ্দিন। আবাহনীর হয়ে ১৪ ম্যাচ খেলে ২২ উইকেটের পাশাপাশি করেছেন ২৭০ রানও। তার এমন পারফরম্যান্সে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি আর ওয়ানডে দলে ডাক পান সাইফউদ্দিন। সাইফউদ্দিনের ছিটকে পড়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  সাইফউদ্দিনের বোলিং ফিটনেস নেই বলেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সে উদ্দেশ্যে পেসার তাসকিনের সঙ্গে ২৪ জুন দেশ ছাড়ার কথা ছিল তার। কিন্তু সেই ইনজুরি বাধ সাধল। বিমানে ওঠার আগেই উইন্ডিজ সফর থেকে ছিটকে পড়লেন সাইফউদ্দিন। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, পিঠের চোট এখনো ভালো না হয়নি তার। টানা বল করতে পারছেন না তিনি। বল করার পর চোটের জায়গায়:
আরও পড়ুন
একই দলে খেলতে পারেন কোহলি-বাবর আজম

একই দলে খেলতে পারেন কোহলি-বাবর আজম

বাইশ গজে ভারত-পাকিস্তান মানেই ভরপুর রোমাঞ্চ, আলাদা উত্তেজনা, মর্যাদার লড়াই। দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে সেই ২০১২ সাল থেকে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসি ইভেন্ট ছাড়া বাইশ গজে এই দুইটি দেশের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু ভাবুন তো, ভারত-পাকিস্তানের খেলোয়াড়রা যদি প্রতিপক্ষ না হয়ে সতীর্থ হয়ে যায় । যদি বিরাট কোহলি এবং বাবর আজম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। যদি ভাবছেন আইপিএলের কথা তাহলে আপনার অনুমান ক্ষমতাকে শূন্য ছাড়া কিছুই দেওয়া যাবে না। অষ্টম আশ্চর্যের মতো শুনতে হলেও বাস্তবে তেমনটা হলেও হতে পারে। কিন্তু কীভাবে ? এশীয় ক্রিকেট কাউন্সিল এমনই এক টুর্নামেন্ট আয়োজন করার কথা ভাবছে। নাম অ্যাফ্রো-এশিয়া কাপ।:
আরও পড়ুন
৮ বছর পর টেস্ট এনামুল বিজয়

৮ বছর পর টেস্ট এনামুল বিজয়

দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট দলে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। এর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এ ব্যাটার। তাও আবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ইয়াসির আলী রাব্বি পিঠের ইনজুরিতে পড়ায় ক্যারিবীয় সফর থেকে ছিটকে পড়েছেন। তার জায়গাতেই ডাক পেলেন বিজয়। ২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার খেলেছেন মাত্র চারটি টেস্ট। রান করেছেন ৭৩। ক্যারিবীয়দের বিপক্ষে আগেই থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন বিজয়। ছিলেন না টেস্ট দলে। রাব্বি ছিটকে পড়ায় এবার সে সুযোগও পেলেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে অ্যান্টিগাতে শুরু হওয়া টেস্টে তিনি থাকতে পারছেন না। সব কিছু ঠিক থাকলে ১৭ জুন:
আরও পড়ুন
কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে

কাতার বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে

মঙ্গলবার সবশেষ প্লেঅফে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শেষ টিকিটটা কেটেছে কোস্টারিকা। তাতেই নিশ্চিত হলো কাতার বিশ্বকাপের ৩২ দেশ। ৮ গ্রুপে ভাগ হয়ে এ দেশগুলো লড়বে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিতে। ফুটবলের সবচেয়ে মর্যাদার এ আসর ২৩তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। সাধারণত জুন-জুলাই মাসে এ মহাযজ্ঞের আয়োজন করা হলেও মরুতীর্থ কাতারের তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালে। তাই এবার বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে নভেম্বর-ডিসেম্বরে। বিশ্বকাপে প্রতিযোগিতায় থাকা ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূল পর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব। স্বাগতিক দেশ হিসেবে কাতার বাছাই পর্বে অংশগ্রহণ ছাড়াই পেয়ে গেছে টিকিট। বাকি ৩১:
আরও পড়ুন
টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানিস্তান

টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানিস্তান

দলের বিপর্যয়ে দারুণ এক ফিফটি করলেন নাজিবউল্লাহ জাদরান। সেই সঙ্গে যোগ হলো মোহাম্মদ নবির ক্যামিও ইনিংস। তাতে যে উচ্চতায় পৌঁছাল আফগানিস্তানের স্কোর, রান তাড়ায় কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত তা ছুঁতে পারল না জিম্বাবুয়ে। হারারেতে রবিবার (১২ জুন) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জয় ২১ রানে। এর ফলে, এক ম্যাচ বাকি থাকতেই তিন টি-টোয়েন্টির সিরিজটি জিতে নিল তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারীরা। এদিন, নাজিবউল্লাহর ব্যাট থেকে এদিন আসে ৫৭ রান। ৪৬ বলের ইনিংসে এক ছক্কার সঙ্গে চার ৬টি। নবি খেলেন ৪ ছক্কা ও এক চারে ২২ বলে ৪৩ রানের ইনিংস। তাতে ৫ উইকেটে ১৭০ রান গড়ে আফগানিস্তান।:
আরও পড়ুন
নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে জাঁকজমকপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই জুন) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া পরিষদের আয়োজনে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির বৃক্ষরোপন কর্মসূচী পালন

পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির বৃক্ষরোপন কর্মসূচী পালন

জয়পুরহাট প্রতিনিধি: “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার ১১ই জুন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী সমিতি পাঁচবিবির আয়োজনে উপজেলার সরকারী কবরস্থান, সৈয়দ নুর উদ্দীন রহঃ দরগাহ শরীফ এতিমখানা মাদ্রাসা ও বালিঘাটা সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবঃ প্রাপ্ত মেম্বার ও সমিতির সভাপতি রেজাউল হাসান। এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সিনিয়র এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাদাত, কৃষিবিদ ড. আজমল হোসেন, অবঃপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ আজাদ আলী, এ্যাডঃ মাফিজুল সরকার, রায়হান মুকুল, মেহেদি হাসান ও সমিতির সাধারণ সম্পাদক মেহেদী:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.