খেলাধুলা

টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানিস্তান

টি-টোয়েন্টি সিরিজ জিতলো আফগানিস্তান

দলের বিপর্যয়ে দারুণ এক ফিফটি করলেন নাজিবউল্লাহ জাদরান। সেই সঙ্গে যোগ হলো মোহাম্মদ নবির ক্যামিও ইনিংস। তাতে যে উচ্চতায় পৌঁছাল আফগানিস্তানের স্কোর, রান তাড়ায় কিছুটা আশা জাগালেও শেষ পর্যন্ত তা ছুঁতে পারল না জিম্বাবুয়ে। হারারেতে রবিবার (১২ জুন) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানের জয় ২১ রানে। এর ফলে, এক ম্যাচ বাকি থাকতেই তিন টি-টোয়েন্টির সিরিজটি জিতে নিল তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল সফরকারীরা। এদিন, নাজিবউল্লাহর ব্যাট থেকে এদিন আসে ৫৭ রান। ৪৬ বলের ইনিংসে এক ছক্কার সঙ্গে চার ৬টি। নবি খেলেন ৪ ছক্কা ও এক চারে ২২ বলে ৪৩ রানের ইনিংস। তাতে ৫ উইকেটে ১৭০ রান গড়ে আফগানিস্তান।:
আরও পড়ুন
নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে জাঁকজমকপূর্ণ ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ই জুন) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া পরিষদের আয়োজনে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির বৃক্ষরোপন কর্মসূচী পালন

পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির বৃক্ষরোপন কর্মসূচী পালন

জয়পুরহাট প্রতিনিধি: “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার ১১ই জুন সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থী সমিতি পাঁচবিবির আয়োজনে উপজেলার সরকারী কবরস্থান, সৈয়দ নুর উদ্দীন রহঃ দরগাহ শরীফ এতিমখানা মাদ্রাসা ও বালিঘাটা সরকারী আর্দশ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের অবঃ প্রাপ্ত মেম্বার ও সমিতির সভাপতি রেজাউল হাসান। এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সিনিয়র এ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট নাজমুস সাদাত, কৃষিবিদ ড. আজমল হোসেন, অবঃপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ আজাদ আলী, এ্যাডঃ মাফিজুল সরকার, রায়হান মুকুল, মেহেদি হাসান ও সমিতির সাধারণ সম্পাদক মেহেদী:
আরও পড়ুন
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের বিশাল জয়

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পাকিস্তানের বিশাল জয়

ওয়েস্ট ইন্ডিজকে ১২০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো পাকিস্তান। আগে ব্যাটিং করে পাকিস্তান ৮ উইকেটে ২৭৫ রান করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ রানে গুটিয়ে যায়। টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। ফখর জামান ১৭ রানে ফেরেন সাজঘরে। সপ্তম ওভারেই ক্রিজে হাজির হতে হয় বাবরকে। শুধু বাবর নন দুর্দান্ত ফর্মে আছেন ইমাম উল হকও। বাঁহাতি ওপেনারও এই ম্যাচে পঞ্চাশ ছুঁয়ে টানা ষষ্ঠ ফিফটির স্বাদ পেয়েছেন। তবে ৭২ রানে বাবরের সঙ্গে ভুল বোঝাবুঝিতে তার ইনিংসটি রান আউটে কাটা পড়ে। বাবর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন। ওয়ানডেতে টানা চার সেঞ্চুরির রেকর্ড হাতছানি দিচ্ছিল তাকে।:
আরও পড়ুন
সালাহ ও স্যাম কেরি পেলেন বর্ষসেরার পুরস্কার

সালাহ ও স্যাম কেরি পেলেন বর্ষসেরার পুরস্কার

প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় ও সেরা একাদশ ঘোষণা করেছে। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহামেদ সালাহ। এদিকে, মেয়েদের পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন চেলসির স্যাম কের। তিনিই প্রথম অস্ট্রেলিয়ার খেলোয়াড় যিনি এই পুরস্কার পেলেন। ২০২১-২২ মৌসুমে তিনি লিগে গোল করেছেন ২০টি। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো পিএফএ তরুণ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ম্যান সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। মাত্র পঞ্চম ফুটবলার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। আর মেয়েদের পিএফএ’র তরুণ খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চেলসির লরেন হেম্প। তবে বর্ষসেরা একাদশে জায়গা হয়নি সালাহর সমান ২৩ গোল করা টটেনহ্যাম হটস্পারের কোরিয়ান তারকা সন হিউং মিনের। তবে:
আরও পড়ুন
পেসার হাসান মাহমুদ কেন বাদ জানালেন সুজন

পেসার হাসান মাহমুদ কেন বাদ জানালেন সুজন

বিসিবি ব্যয় সংকোচনের নীতি নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু হয়েছে এই নীতির বাস্তবায়ন। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাচ্ছেন না কোনো নির্বাচক। এমন সময় সফর থেকে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। বলাবলি হচ্ছে— ব্যয় কমানোর ভাবনায় ছুড়ে ফেলা হয়েছে এ পেসারকে। কিন্তু বিসিবিপ্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাফ জানিয়ে দিলেন, হাসানের বাদ পড়ার কারণের সঙ্গে বিসিবির ব্যয় সংকোচনের কোনো যোগসূত্র নেই। তবে কেন বাদ পড়লেন হাসান? সুজন জানালেন, ইন্টারচেঞ্জের মারপ্যাঁচে বাদ পড়তে পারে হাসানের নাম। বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির এ কর্মকর্তা বলেন, ‘বিষয়টি এ রকম না। হয়তো ইন্টারচেঞ্জের কোনো ব্যাপার আসবে। এমন নয় যে কাউকে বাদ দিয়ে ব্যয় সংকোচন করা হচ্ছে,:
আরও পড়ুন
কাতার বিশ্বকাপ ট্রফি এখন ঢাকাতে

কাতার বিশ্বকাপ ট্রফি এখন ঢাকাতে

গত মার্চে দুবাই থেকে ফিফা বিশ্বকাপ  ট্রফি যাত্রা করেছে। গন্তব্য বিশ্বের ৫১টি দেশের শহর। নানা দেশ নানা শহর ঘুরে কাতার পৌঁছবে ট্রফি। আজ বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপের ট্রফি। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা-১৭ এর শুভ উদ্বোধন হয়েছে। সোমবার (৬ই জুন) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, নরসিংদী:
আরও পড়ুন
জেনে নিন কবে, কার বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচ

জেনে নিন কবে, কার বিপক্ষে ব্রাজিলের পরবর্তী ম্যাচ

ফিফা বিশ্বকাপের ২২তম আসর বসবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। অনুষ্ঠিতব্য বিশ্ব ফুটবলের এই মহাআসর বসতে এখনও বাকি ১৬৯ দিন। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণের অপেক্ষায় থাকা দলগুলো নিজেদের প্রস্তুতি সারার লক্ষ্যে নেমে পড়েছে মাঠে। নিজেদের শক্তি যাচাই করতে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচসহ বিভিন্ন প্রতিযোগিতায়। যার ধারাবাহিকতায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দুর্দান্ত জয় পায় ব্রাজিল। লাতিন আমেরিকার নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল এবার মুখোমুখি হবে এশিয়ার পাওয়ার হাউজ জাপানের। সোমবার জাপানের রাজধানী টোকিওর অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বনাম চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের ম্যাচটি মাঠে গড়াবে বিকাল ৪টা ২০ মিনিটে। নিজেদের সবশেষ:
আরও পড়ুন
ইতালিকে উড়িয়ে আর্জেন্টিনার জয়

ইতালিকে উড়িয়ে আর্জেন্টিনার জয়

দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নের লড়াই। তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। কিন্তু ‘ফিনালিসিমা’ হলো একপেশে! আর্জেন্টিনার আধিপত্যের বিপরীতে আক্রমণ ঠেকানোতেই  ইতালির ব্যস্ততা। ফলটাও অনুমান করা সহজ। ইতালিকে উড়িয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের নিশান ওড়ালো আলবিসেলেস্তেরা। ওয়েম্বলি স্টেডিয়ামে লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাউলো দিবালার লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে ট্রফি জেতার আনন্দে মাতলো লাতিন চ্যাম্পিয়নরা। ২৮ বছরের ট্রফি খরা গত বছরই কাটিয়েছে তারা। ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। তাতে লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দল হিসেবে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমেছিল তারা। শক্তিতে আর্জেন্টিনা দেখিয়ে দিলো শুধু লাতিন নয়, ইউরোপেও সেরা। দলের প্রাণভোমরা লিওনেল মেসি গোল পাননি। তবে লাউতারো মার্তিনেসকে দিয়ে প্রথম:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.