খেলাধুলা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নি’হত অজ্ঞাত নারী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নি’হত অজ্ঞাত নারী

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১মে) বিকেলে ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী শহরের বীরপুর এলাকা থেকে রেল লাইনে হেঁটে পুরানপাড়ার দিকে যাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই নারী। এসময় অমনোযোগী থাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
রামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রামগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কামাল হোসেন নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে৷ আজ রবিবার(২৯মে) পৌর সোনাপুর এলাকা থেকে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারকৃত কামাল হোসেন পৌর সোনাপুর গ্রামের শহিদ হোসেনের ছেলে৷ থানা সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের (পিপিএম-সেবা) সার্বিক দিক-নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এমদাদুল হক স্যারের নেতৃত্বে এসআই মোঃ ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে ১২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করে৷ কামাল হোসেন রামগঞ্জ থানার মামলা নং- ২৩(০৬)২১, ধারা- ২০১৮ সনের:
আরও পড়ুন
রামগতিতে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রামগতিতে চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আকবর হোসেন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ২৫মে (বুধবার) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার আবেদন জনা দিয়েছেন। এ সময় তিনি জানান, পারিবারিক সমস্যা ও অসুস্থতার কারণে তিনি নির্বাচন করছেন না। আকবর হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। লোকমুখে শুনে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পেয়েছি। উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলী জানান, প্রত্যাহারপত্র জমা দেয়ার সময় বার বার কারন জানতে চাইলে:
আরও পড়ুন
৫ উইকেট হারিয়ে অন্ধকারে বাংলাদেশ

৫ উইকেট হারিয়ে অন্ধকারে বাংলাদেশ

চট্টগ্রামে প্রথম টেস্টে মাহমুদুল হাসান জয়কে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬২ রান সংগ্রহ করেছিলেন তামিম ইকবাল। তামিম সেঞ্চুরি করেলেও জয় ফিরেছিলেন ৫৮ রানে। ঢাকা টেস্টে সুবিধা করতে পারেননি এই তরুণ ওপেনার। কাসুন রাজিথার করা দিনের দ্বিতীয় বলে বোল্ড হয়ে জয় ফিরেন ০ রানে। অসিথা ফার্নান্দোর দ্বিতীয় ওভারে জয়াভিক্রমা অসাধারণ ক্যাচে ফিরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তামিম ইকবালও। মাত্র ছয় রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৬ রানে অধিনায়ক মুমিনুল হকের (৯) বিদায়ে বিপদ আরও বেড়েছে টাইগারদের।  তার উইকেটটি নিয়েছেন আসিথা ফার্নান্দো। দলীয় ২৪ রানে কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (৮)। পরের বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন সাকিব।:
আরও পড়ুন
‘শূন্য’ রানে  বিদায় দুই টাইগার ওপেনার

‘শূন্য’ রানে বিদায় দুই টাইগার ওপেনার

ঢাকা টেস্টের শুরুটা বাংলাদেশের জন্য দুঃসহ। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে বিদায় নিতে হলো রানের খাতা খোলার আগেই।  স্পিন সহ্যায়ক উইকেটে পেসারদের কাছেই কাটা পড়তে হলো মাহমুদুল হাসান ও তামিম ইকবালকে। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। তামিম খেলেছিলেন ১৩৩ রানের দুর্দান্ত একটা ইনিংস।  দেশের হয়ে প্রথম ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ারও সুযোগ ছিল তামিমের। তবে চোটে পড়ায় সেটি পারেনি তামিম। আরেক ওপেনার মাহমুদুল বিদায় নেন ইনিংসের প্রথম ওভারেই। কাসুন রাজিথার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
আরও পড়ুন
টস জিতে  ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ দল। সোমবার (২৩ মে) মিরপুর স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।  একই টেস্টের পর জানা যায় নাঈম হাসানের মাঠের বাইরে যাওয়ার খবর। এই দুইজনের বদলে খেলবেন পেসার ইবাদত হোসেন ও অফ স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ: তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন। শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ:
আরও পড়ুন
সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা

সকালে খালি পেটে পানি খাওয়ার উপকারিতা

প্রতিদিন ৫-৬ লিটার পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন খালি পেটে এক গ্লাস পানি পান করলে পেটে গ্যাস ও পেট ফুলে থাকার মতো কোনো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। এছাড়াও সকালে খালি পেটে পানি পান করার উপকারিতা কী কী, তা একনজরে দেখে নেওয়া যাক- প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করুন। তাতে শরীরের রক্ত পরিশোধিত হয়। সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে অন্তত ৩ গ্লাস কুসুম কুসুম পানি পান করলে প্রস্রাবের মাধ্যমে সারারাত জমে থাকা ময়লা দূর হয়ে যায়। যদি ওজন ক্রমশ বৃদ্ধি নিয়ে সমস্যায় ভোগেন তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে:
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হচ্ছেন মোশারফ হোসাইন

ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবক হচ্ছেন মোশারফ হোসাইন

বিশ্বের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ, এবার কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২। বিশ্ব কাপকে কেন্দ্র করে সারা বিশ্ব থেকে স্বেচ্ছাসেবক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফিফা। ২১ নভেম্বর ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ উপলক্ষে স্বেচ্ছাসেবক হিসেবে নিবার্চিত হয়ে সাক্ষাৎকারের জন্য বাংলাদেশ থেকে কাতারে ডাক পেয়েছেন শেরপুরের মোশারফ হোসাইন। জানা যায়, ফেডারেশন ইন্টারন্যাশনাল অফ ফুটবল এসোসিয়েশন (ফিফা) থেকে মোশারফ হোসাইনকে পাঠানো এক ইমেইলে তারা লিখেছেন, এটি একটি অনানুষ্ঠানিক এবং বন্ধুত্বপূর্ণ সাক্ষাতকার। আমরা উচ্ছ্বাসিত আপনার সাথে সাক্ষাত করার জন্য। আগামী মাসে সাক্ষাতকার শেষে পর্যায়ক্রমে অংশ নিবেন রুল’স অফার, শিফট সিলেকশন, ট্রেনিং, ইউনিফর্ম এবং স্বীকৃতি ও বিশ্বকাপ আসরের মূল পর্বে। মোশারফ:
আরও পড়ুন
জাতীয় ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় বানিয়াচংয়ে ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

জাতীয় ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় বানিয়াচংয়ে ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ের ক্রীড়াক্ষেত্রে কৃতিত্ব অর্জন করায় বানিয়াচংয়ের মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৮ মে বুধবার সকাল ১০টায় বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দের পরিচালনায় ও বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুফিউর রহমান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,ক্রীড়া শিক্ষক সাহেদ আলী,উশু এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও কুংফু-কারাতের- বক্সিং প্রশিক্ষক জুয়েল রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা,সিরাজুল ইসলাম:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে মাদরাসা ছাত্রী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে মাদরাসা ছাত্রী হত্যায় ৪ জনের যাবজ্জীবন

প্রদীপ কুমার রায়, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে রোজিনা আক্তার (১৫) নামে এক মাদরাসা ছাত্রীকে হত্যার ঘটনায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৮ মে) সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। ভিকটিম কিশোরী পৌরসভার দেনায়েতপুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বিধবা মনেয়ারা বেগমের পালক মেয়ে। দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে আমির হেসেন আল আমিন ওরফে কয়লা (২৬), একই এলাকার পৌর ৮ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে মো. হুমায়ূন কবির (৩৪), আবদুল মতিনের মেয়ে আঁখি আক্তার রুমা (২৫) ও বামনী গ্রামের মৃত মোস্তফার ছেলে মো. বাহার ওরফে জামাই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.