মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১মে) বিকেলে ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদী শহরের বীরপুর এলাকা থেকে রেল লাইনে হেঁটে পুরানপাড়ার দিকে যাচ্ছিলেন অজ্ঞাতনামা ওই নারী।
এসময় অমনোযোগী থাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওই নারী। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
