৫ উইকেট হারিয়ে অন্ধকারে বাংলাদেশ

শেয়ার

চট্টগ্রামে প্রথম টেস্টে মাহমুদুল হাসান জয়কে নিয়ে উদ্বোধনী জুটিতে ১৬২ রান সংগ্রহ করেছিলেন তামিম ইকবাল। তামিম সেঞ্চুরি করেলেও জয় ফিরেছিলেন ৫৮ রানে।

ঢাকা টেস্টে সুবিধা করতে পারেননি এই তরুণ ওপেনার। কাসুন রাজিথার করা দিনের দ্বিতীয় বলে বোল্ড হয়ে জয় ফিরেন ০ রানে। অসিথা ফার্নান্দোর দ্বিতীয় ওভারে জয়াভিক্রমা অসাধারণ ক্যাচে ফিরেন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান তামিম ইকবালও।

মাত্র ছয় রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ১৬ রানে অধিনায়ক মুমিনুল হকের (৯) বিদায়ে বিপদ আরও বেড়েছে টাইগারদের।  তার উইকেটটি নিয়েছেন আসিথা ফার্নান্দো।

দলীয় ২৪ রানে কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (৮)। পরের বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েন সাকিব। রিভিউ  নিয়েও লাভ হয়নি। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিকরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.