‘শূন্য’ রানে বিদায় দুই টাইগার ওপেনার

শেয়ার

ঢাকা টেস্টের শুরুটা বাংলাদেশের জন্য দুঃসহ। টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে বিদায় নিতে হলো রানের খাতা খোলার আগেই।  স্পিন সহ্যায়ক উইকেটে পেসারদের কাছেই কাটা পড়তে হলো মাহমুদুল হাসান ও তামিম ইকবালকে।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। তামিম খেলেছিলেন ১৩৩ রানের দুর্দান্ত একটা ইনিংস।  দেশের হয়ে প্রথম ৫ হাজার রানের মাইলফলক ছোঁয়ারও সুযোগ ছিল তামিমের। তবে চোটে পড়ায় সেটি পারেনি তামিম।

আরেক ওপেনার মাহমুদুল বিদায় নেন ইনিংসের প্রথম ওভারেই। কাসুন রাজিথার বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.