খেলাধুলা

শহীদ আহসান উল্লা পেশাদার বক্সিংয়ে এবার লড়বেন বানিয়াচংয়ের ৫ বক্সার

শহীদ আহসান উল্লা পেশাদার বক্সিংয়ে এবার লড়বেন বানিয়াচংয়ের ৫ বক্সার

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা থেকে এবার ৫ বক্সার শহীদ আহসান উল্লা মাষ্টার প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২ টুর্নামেন্টে লড়বেন। প্রতিযোগিতাটি ২৯ জুলাই টংগী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে ৪২জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। সিলেট বিভাগ থেকে মোট ৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করার কথা রয়েছে। এরমধ্যে বানিয়াচং উপজেলা থেকেই মোট ৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন। বানিয়াচংয়ের ৫ জন প্রতিযোগীর মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে প্রতিযোগী রয়েছেন। সিলেট বিভাগ থেকে মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার কোন প্রতিযোগী টুর্ণামেন্টে অংশগ্রহণ করছেন না। শহীদ আহসান উল্লা মাষ্টার প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ওজন শ্রেণীর এই প্রতিযোগিতায় একজন:
আরও পড়ুন
ম্যান সিটির জার্সিতে অভিষেকেই চমক হালান্ডের

ম্যান সিটির জার্সিতে অভিষেকেই চমক হালান্ডের

ফুটবল বিশ্বের তরুণ সেনসেশন আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেকেই আলো ছড়ালেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে তার করা একমাত্র গোলেই ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। যুক্তরাষ্ট্রের উইসকন্সিনে ল্যাম্বু ফিল্ডে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যান সিটি ও বায়ার্ন। বজ্রপাতের কারণে খেলার মাঝেই পড়ে প্রায় ৫৫ মিনিটের বিরতি। যে কারণে সময় কমিয়ে খেলা হয় দুই অর্ধে ৪০ মিনিট করে। যেখানে জয়ী দলের নাম ম্যানচেস্টার সিটি। নতুন ক্লাবের হয়ে মাঠে নেমে প্রথম গোল করতে হালান্ডের লেগেছে মাত্র ১২ মিনিট। দলের আরেক তারকা খেলোয়াড় জ্যাক গ্রিলিশের এগিয়ে দেওয়া ক্রসে স্লাইড করে পা লাগিয়ে বল জালে জড়ান হালান্ড। এই এক:
আরও পড়ুন
আইসিসি র‌্যাংকিং: স্টোকসকে পেছনে ফেলে এগিয়ে লিটন দাস

আইসিসি র‌্যাংকিং: স্টোকসকে পেছনে ফেলে এগিয়ে লিটন দাস

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন দারুণ ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র‌্যাংকিংয়ে এগিয়েছেন তিনি। সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। ওয়ানডে ব্যাটিংয়ের র‌্যাংকিংয়ে যাথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এছাড়া সেরা দশে থাকা ব্যাটাররা হলেন রোহিত শর্মা (৫), কুইন্টন:
আরও পড়ুন
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩য় ও শেষ ওয়ানডে যখন শেষ হয় বাংলাদেশে তখন রাত ২ টা ৪৫। ঘুম ঘুম চোখে খেলা দেখা স্বার্থক হয়েছে টাইগার ভক্তদের। টানা ৩ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। বোলারদের দাপট দেখানো এই সিরিজে ব্যাট হাতে রান করে সিরিজসেরা হয়েছেন তামিম ইকবাল। তামিম ভক্তদের মন ভালো করার উপলক্ষের অভাব ছিল না। তবে কিছুক্ষণ বাদেই মন খারাপ করার উপলক্ষ এনে দেন তামিমই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
আরও পড়ুন
‘সাকিবের মতো একই ভুল করে ১০ মাস নিষিদ্ধ পেসার শহীদুল’

‘সাকিবের মতো একই ভুল করে ১০ মাস নিষিদ্ধ পেসার শহীদুল’

ডোপ টেস্টে পজিটিভ হয়ে সব ধরনের ক্রিকেট থেকে ১০ মাসের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার শহীদুল ইসলাম। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানায় আইসিসি। আইসিসির ডোপ-বিরোধী বিধি ভঙ্গ করেছেন ২৭ বছর বয়সি এই ডান-হাতি পেসার। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অ্যান্টি-ডোপিং বিধির ২.১ ধারা ভঙ্গ করেছেন শহীদুল। আসলে কী করেছিলেন শহিদুল, যে ডোপ টেস্টে পজিটিভ হলেন? বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কী ভাবছে?  এমন সব প্রশ্নের জবাবে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজনের দাবি, শহীদুল যে ওষুধ গ্রহণ করেছিল, তা কোনো নিষিদ্ধ ওষুধ ছিল না।  শহীদুল কোন বলবর্ধক ওষুধ নেননি। তবে কি আইসিসি নির্দোষ শহীদুলকে শাস্তি দিয়ে দিল? এ:
আরও পড়ুন
সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত হয় টাইগাররা। কিন্তু চিরচেনা সংস্করণ ওয়ানডেতে ফিরেই আবার স্বরূপে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। আজ দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অধিনায়ক তামিম ইকবালের দলের লক্ষ্য আজ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা। সে প্রত্যয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উইন্ডিজেত মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে বাংলাদেশ। পরিসংখ্যান অবশ্য সফরকারীদের হয়েই কথা  বলছে। প্রভিডেন্স স্টেডিয়ামে এর আগে খেলা ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেই পাল্লাটা আরো ভারি করে এবার সিরিজ জয়ের:
আরও পড়ুন
একাধিক রেকর্ডে বুমরাহ

একাধিক রেকর্ডে বুমরাহ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাহ। প্রথম ভারতীয় বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৬ উইকেট নেওয়ার নজির গড়লেন তিনি। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পায় ভারত। এদিন ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই ৪টি উইকেট তুলে নেন বুমরাহ। ২০০২ সালের পর তৃতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্ব দেখালেন তিনি। ম্যাচের প্রথম ১০ ওভারে বুমরার চার শিকার হলেন জেসন রয়, জো রুট, জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। ২০০৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জাভাগল শ্রীনাথ ম্যাচের প্রথম ১০ ওভারেই ৪ উইকেট নিয়েছেন। দ্বিতীয় বোলার হিসেবে ভুবনেশ্বর কুমার শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০১৩ সালে এই কৃতিত্ব অর্জন করেন।:
আরও পড়ুন
উইন্ডিজে ঈদ উদযাপন বাংলাদেশ ক্রিকেটারদের

উইন্ডিজে ঈদ উদযাপন বাংলাদেশ ক্রিকেটারদের

বাংলাদেশে আগামীকাল (১০ জুলাই) ঈদুল আজহা উদযাপিত হলেও দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে আজই ঈদ পালন করেছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্যারিবিয়ানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত মাসেই উইন্ডিজে পাড়ি জমিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা। ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ শেষ হলেও বাকি রয়েছে ওয়ানডে ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল। তার আগে আজ দেশটিতে ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা। দেশবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেখান থেকে এক ভিডিওবার্তা দিয়েছেন ক্রিকেটাররা। যেখানে দেশের সবাই যাতে ভালোভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, এমনটাই চেয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ:
আরও পড়ুন
কমলনগরে নদীতে মৃত জেলে পরিবারকে চেক প্রদান

কমলনগরে নদীতে মৃত জেলে পরিবারকে চেক প্রদান

লক্ষ্মীপুর কমলনগরে নদীতে মাছ শিকারে যাওয়া মৃত জেলের পরিবারকে পঞ্চাশ হাজার টাকার চেক বিতরন করেন উপজেলা প্রশাসন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয় থেকে দেওয়া অনুদানের চেক ৫ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান নিহতের পরিবারে হাতে তুলে দেন। আরো উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আলম, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়েজ মাহমুদ, সাংবাদিক আমজাদ হোসেন আমু, আব্দুল আল মামুন প্রমুখ। এসময় নিহতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃত নিজাম উদ্দিনের স্ত্রী ও নিখোঁজ নুর উদ্দিনের মা বিবি হালিমা ও নিজাম উদ্দিনের কলেজ পড়ুয়া ছেলে সালা:
আরও পড়ুন
ব্যাটিং নয়, হারের জন্য বোলিংকে দায় দিলেন রিয়াদ

ব্যাটিং নয়, হারের জন্য বোলিংকে দায় দিলেন রিয়াদ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ রানে হার দেখেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ডমিনিকায় এই হারের জন্য ব্যাটিংয়ের চেয়েও বোলিংকে বেশি দায় দিয়েছেন টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ। উইন্ডসর পার্কে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে ঝড়ো সূচনা পেলেও ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছিল স্বাগতিকরা। শেষ ৭ ওভারে ৯৩ রান তুলে ম্যাচটা বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ানরা। যেখানে রোভম্যান পাওয়েল ২৮ বলে ২ চার ও ৬ ছয়ে করেছিলেন অপরাজিত ৬১ রান।  লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৫৮ রান। যেখানে সাকিব ও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.