খেলাধুলা

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজের আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে খেলে ৬টি সিরিজ। যেখানে  তিনটি সিরিজ জিতে বাংলাদেশ আর তিনটি সিরিজ হয় ড্র। হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। সিরিজ সমতায় আনার পর শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে টাইগাররা হারল ১০ রানে। বিস্তারিত আসছে...
আরও পড়ুন
এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন মোসাদ্দেক

এবার টি-টোয়েন্টি দলের অধিনায়ক হলেন মোসাদ্দেক

অবশেষে মোসাদ্দেক হোসেন সৈকতকে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে মোসাদ্দেকই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। যদিও এর আগে শোনা যাচ্ছিল লিটন কুমার দাসের হাতে উঠতে পারে কাপ্তানির ব্যাটন। সেই তালিকায় অবশ্য মোসাদ্দেকের নামও ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে দল থেকে ছিটকে যান নয়া অধিনায়ক নুরুল হাসান সোহান। মোসাদ্দেক তারই স্থলাভিষিক্ত হোন।
আরও পড়ুন
সিরিজ জেতা নিয়ে যা বললেন অধিনায়ক সোহান

সিরিজ জেতা নিয়ে যা বললেন অধিনায়ক সোহান

আগামীকাল ২ আগস্ট সিরিজ নির্ধারণী ম্যাচ গড়াবে মাঠে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে থাকছেন না টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান। অলিখিত ফাইনাল ম্যাচে না থাকলেও সোহান আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। তিনি মনে করছেন সিরিজ জেতা সম্ভব। ‘আমরা যদি আমাদের প্রসেস ঠিক রাখতে পারি, আর যে কাজগুলো আমরা এই ম্যাচে করেছি সেগুলো যদি ধরে রাখতে পারি অবশ্যই এখন থেকে আমাদের সিরিজ জেতা সম্ভব।’ প্রথম ম্যাচে ছন্নছাড়া বোলিং-ব্যাটিংয়ের পর দারুণ ভাবে ছন্দে ফিরেছে বোলার-ব্যাটাররা। সোহানের প্রত্যাশা এখানেই। ‘শেষ ম্যাচ বা এই ম্যাচেও যদি দেখেন, লিটন অবশ্যই আমাদের জন্য খুব ভালো শুরু করে দিচ্ছে। হারারেতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরে যায়:
আরও পড়ুন
আজ সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

আজ সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে ১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। এতে স্বাগতিকরা সিরিজে ০-১ এগিয়ে গেল। আজ দ্বিতীয়বারের মতো হারারেতে বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসেবে বাঁচা-মরার লড়াই। সিরিজ বাঁচাতে অবশ্য দলে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আরও পড়ুন
ম্যাচ পরাজয়ে যা বললেন সোহান

ম্যাচ পরাজয়ে যা বললেন সোহান

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরেছেন টাইগাররা। শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৮৮ রান তুলতে সমর্থ হয়েছেন টাইগাররা। ফলে ১৭ রানের হার দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের নতুন অধিনায়ক সোহান বলেছেন, ‘খুব ভালো ম্যাচ হয়েছে। ডেথ ওভারে, শেষ ৫-৬ ওভারে ভালো জায়গায় বল করতে পারিনি। তারা অনেক ভালো ব্যাট করেছে।  এমন কিছু জায়গা আছে যেসব জায়গায় উন্নতি করে আগামী ম্যাচে মাঠে নামতে পারি। এই ম্যাচেও অনেক ইতিবাচক দিক আছে। ইতিবাচক দিকগুলো নেব। পরের ম্যাচে উন্নতি হবে ইনশাআল্লাহ।’ বোলাররা এই ম্যাচে তেমন সুবিধা:
আরও পড়ুন
দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা আজ

দেশের আটটি বিভাগের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্য বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। শুক্রবার সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বর্তমানে যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে,:
আরও পড়ুন
১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ শনিবার। তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে পাঠানো হয়েছে তরুণদের। এই প্রথম স্কোয়াডে নেই চার সিনিয়র সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিকেল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামবে দুই দল। বাংলাদেশ জাতীয় দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও:
আরও পড়ুন
ওয়ানডেতে ওভার কমানোর দাবি, যা জানালো আইসিসি

ওয়ানডেতে ওভার কমানোর দাবি, যা জানালো আইসিসি

তিন ফরম্যাটের চাপে পড়ে সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ওয়ানডে বিশ্বকাপের পর আরও অনেকেই এ ফরম্যাটকে বিদায় জানানোর চিন্তা-ভাবনা করছেন। এমন পরিস্থিতিতে অনেকে ৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়ানডেকে বাদ দেওয়ার কিংবা ওভার কমানোর দাবিও উঠেছে ইতোমধ্যে। তবে ওয়ানডে নিয়ে সব উদ্বেগ ও দাবিকে উড়িয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বুধবার বার্মিংহামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মধ্যে ওয়ানডে নিয়ে কোনো উদ্বেগ কাজ করছে না। ভারসাম্য রক্ষা করে তিন ফরম্যাটই চালু রাখতে চান তারা। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেট সমানভাবে চালানোর কথা:
আরও পড়ুন
তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রুবেল চক্রবর্তী,ভোলা প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকালে উপজেলা সেচ্ছাসেবকলীগের আয়োজনে র্য্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইশতিয়াক হাসানের নেতৃত্বে বিকালে একটি র্য্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা আধুনিক অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,যুগ্ন সম্পাদক অধ্যক্ষ হেলাল:
আরও পড়ুন
২০২৪ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ  বাংলাদেশে

২০২৪ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ বাংলাদেশে

২০২৪ সালের টি-২০ মহিলা বিশ্বকাপ হবে বাংলাদেশে। দ্বিতীয়বারের মতো নরী ক্রিকেটের বড় ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ২০১৪ সালে ছেলেদের টি-২০ বিশ্বকাপের পাশাপাশি নারীদের বিশ্বকাপও আয়োজনের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। মঙ্গলবার বার্মিংহামে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশের পর অর্থ্যাৎ ২০২৫ সালে এই ফরমেটের বিশ্বকাপ আয়োজন করবে ভারত। আর ২০২৬ সালের টি-২০ নারী বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে।
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.