খেলাধুলা

এশিয়া কাপ দিয়ে দলে ফিরতে চান সাইফউদ্দিন

এশিয়া কাপ দিয়ে দলে ফিরতে চান সাইফউদ্দিন

চোট সারিয়ে আবার বাইশ গজের লড়াইয়ে ফেরার অপেক্ষায় মোহাম্মদ সাইফউদ্দিন। আসন্ন এশিয়া কাপ দিয়ে ফিরতে চান তরুণ এই ক্রিকেটার। এজন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। ভারতে চিকিৎসা শেষ দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে ছিলেন সাইফউদ্দিন। এরপর শুরু করেন ফিটনেস ট্রেনিং। শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল অনুশীলন। সোমবার মিরপুরে পূর্ণ রানআপে বল করেছেন বিসিবির ফিজিওর উপস্থিতিতে। সব মিলিয়ে ইতিবাচক সাইফউদ্দিন। এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে মঙ্গলবার খুলনায় যাবেন তিনি। সেখানে বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপি ইউনিটের বিপক্ষে একটি পঞ্চাশ ওভারের ম্যাচ আর দুটি টি-টোয়েন্টি খেলবেন তিনি। সোমবার মিরপুরে সংবাদ মাধ্যমকে সাইফউদ্দিন বলেন, ‘যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ খুলনায় অনুশীলন ম্যাচ (এইচপি ও:
আরও পড়ুন
অবাস্তব ডিগ্রি নিয়ে চিকিৎসক, এক পরিবারের চার সদস্যকে জরিমানা

অবাস্তব ডিগ্রি নিয়ে চিকিৎসক, এক পরিবারের চার সদস্যকে জরিমানা

অবাস্তব ডিগ্রি নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে অর্শ, গেজ, ওরিশ ও ভগন্দরসহ জটিল রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার এক পরিবারের চার সদস্য। নিজেদের নামে আলাদা চিকিৎসা সেবা প্রতিষ্ঠানও আছে তাদের। এক অভিযানে তাদের এমন প্রতারণার বিষয় সামনে আসে। শর্ম্মা মেডিক্যাল হল নামে একটি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । রোববার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে থাকা শর্ম্মা মেডিক্যাল হলে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে জেলা সিভিল সর্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. সাইফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন। অনুমোদন ও প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল সালেহীন প্রতিষ্ঠানটি বন্ধ করে:
আরও পড়ুন
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের

বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিম্বাবুয়ের

অভিষিক্ত টনি মুনিয়ঙ্গার ব্যাটের আঘাতে আফিফ হোসেনের করা বলটি উড়ে উড়ে সীমানার বাইরে যেতেই হারারে স্টেডিয়ামের গ্যালারি নেচে উঠল। হাজার হাজার দর্শক প্রত্যক্ষ করল শক্তিশালী ওয়ানডে দল হিসেবে পরিচিত বাংলাদেশকে কীভাবে মাটিতে নামিয়ে আনলেন সিকান্দার রাজা আর রেজিস চাকাভা। এ যেন প্রথম ম্যাচেরই পুনরাবৃত্তি। বাংলাদেশর দেওয়া বড় টার্গেট তাড়ায় নেমে শুরুতে বিপর্যয়; পরে দারুণ জুটিতে পৌঁছে যাওয়া জয়ের বন্দরে। ৫ উইকেটের এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল জিম্বাবুয়ে। ৯ বছর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল আফ্রিকার দরিদ্র দেশটি। রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এক বছর পর দলে ফেরা পেসার হাসান মাহমুদের বলে মুশফিকের তালুবন্দি:
আরও পড়ুন
তাইজুলের ঘুর্ণিতে এগিয়ে বাংলাদেশ

তাইজুলের ঘুর্ণিতে এগিয়ে বাংলাদেশ

বোলিং পেয়ে নিজের প্রথম ওভারেই উইকেট নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৫তম ওভারের শেষ বলটি টাডিওনাশে মারুমানির ব্যাটে লিডিং এজড হয়ে বল চলে যায় শর্ট কাভারে। দর্শনীয় ডাইভে ক্যাচ তালুবন্দি করেন মেহেদি মিরাজ। ৪২ বলে ২৫ রান করে ফিরেন মারুমানি। নিজের সর্বশেষ ম্যাচে তাইজুল নিয়েছিলেন ৫ উইকেট। জিম্বাবুয়ের চতুর্থ উইকেটের পতন ঘটে ৪৯ রানে। উইকেটে আছেন সিকান্দার রাজা। রান তাড়ায় নেমে ইনিংসের তৃতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। এক বছর পর দলে ফেরা পেসার হাসান মাহমুদের বলে মুশফিকের তালুবন্দি হন তাকুদজোয়ানাশে কাইতানো (০)। দ্বিতীয় ওভারে মিরাজকে দিয়ে শুরু হয় স্পিন আক্রমণ। ফিরতি ওভারে এসেই হাসান মাহমুদ তুলে নেন প্রথম ম্যাচের:
আরও পড়ুন
হাসান মাহমুদের জোড়া আঘাত

হাসান মাহমুদের জোড়া আঘাত

সিরিজ বাঁচাতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দলকে সাফল্য উপহার দিলেন তরুণ পেসার হাসান মাহমুদ। এক বছরেরও বেশি সময় পর ওয়ানডেতে ফিরে ইনিংসের তৃতীয় বলেই পেয়ে গেলেন উইকেটের দেখা। তার বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জিম্বাবুয়ের ওপেনার তাকুদজোয়ানাশে কাইতানো। এরপর ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে ফের উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এবার তার শিকার হয়ে ফেরেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ইনসেন্ট কায়া। আগের ম্যাচে (১১০) সেঞ্চুরি করা কায়াকে এদিন ৭ রানে ফেরান হাসান। রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ (৮০*) ও তামিম ইকবালের (৫০) ফিফটিতে ভর করে ৯ উইকেটে ২৯০ রান:
আরও পড়ুন
সিরিজ বাঁচাতে: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সিরিজ বাঁচাতে: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনাকাঙ্ক্ষিত হারের পর টাইগারদের এবার দুশ্চিন্তার কারণ চোটের আক্রমণ। ওয়ানডে সিরিজ থেকে এরই মধ্যে ছিটকে গেছেন লিটন দাস। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ হয়ে যায় লিটনের জিম্বাবুয়ে সফর। চোটের কারণে মুস্তাফিজুর রহমানকেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে। আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত। বাংলাদেশের সম্ভাব্য একাদশ:  তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।
আরও পড়ুন
৩০৩ করেও হারের কারণ জানালেন তামিম

৩০৩ করেও হারের কারণ জানালেন তামিম

দুই সেঞ্চুরিয়ানের কারণে ৩০৩ রান করেও হারল বাংলাদেশ। তবে এ হারের জন্য ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংকে দুষলেন তামিম ইকবাল। এছাড়া হেরে যাওয়ার পেছনে ১৫-২০ রান কম হওয়াও একটি কারণ বলে মনে করছেন তিনি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সে কথাই শোনালেন তামিম। বাংলাদেশ অধিনায়ক বললেন , আমাদের আরও ১৫-২০ রান বেশি করা উচিত ছিল। আমরা ১ উইকেটে ২৫০ রানের মতো অবস্থায় ছিলাম। এ অবস্থায় থাকলে একটু দ্রুত রান তোলা দরকার ছিল, যেন আমরা ওই অতিরিক্ত ১৫-২০ রান করতে পারি। এরপর ক্যাচ মিসের মাশুল গুণেছেন বলে জানালেন এ ড্যাশিং ওপেনার। বললেন, প্রতিদিন আমি ক্যাচিংয়ের কথা বলি। কোনো না কোনো দিন তো:
আরও পড়ুন
বোর্ড সভা আজ; বিশ্বকাপ পর্যন্ত চূড়ান্ত করা হবে অধিনায়ক

বোর্ড সভা আজ; বিশ্বকাপ পর্যন্ত চূড়ান্ত করা হবে অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা আজ। চলমান পরিচালনা পরিষদের যা ষষ্ঠ বোর্ড সভা। মিরপুর হোম অব ক্রিকেটে বৃহস্পতিবার দুপুর ২টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। বিশেষ কারণে এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। এই সভাতেই চূড়ান্ত হবে পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতকারক প্রতিষ্ঠান। অন্যদিকে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বিসিবি নতুন  টি-টোয়েন্টি অধিনায়কের নামও চূড়ান্ত করবে। সঙ্গে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং বাংলাদেশের নারীদের বিশ্বকাপের রূপরেখা প্রণয়ন করবে। সামনে ছেলেদের মহাদেশীয় এবং বৈশ্বিক টুর্নামেন্ট আছে। দুই প্রতিযোগিতার মাঝে নিউজিল্যান্ডে রয়েছে ত্রিদেশীয় সিরিজ। সবগুলোই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।  এ ফরম্যাটে বাংলাদেশের অস্থিরতা কাটছেই না। সম্প্রতি যোগ হয়েছে জিম্বাবুয়ের:
আরও পড়ুন
এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

এশিয়া কাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচকরা। দল থেকে বাদ পড়লেন হাসান আলি। মঙ্গলবার এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে আসর। পাকিস্তানের এশিয়া কাপ দল  বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহঅধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি, উসমান কাদির।
আরও পড়ুন
আবারও ফাইনালে ভারত-বাংলাদেশ

আবারও ফাইনালে ভারত-বাংলাদেশ

২০১৯ সালে সাফ অনূর্ধ্ব ১৮ চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত ও বাংলাদেশ। তিন বছর পর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। রাউন্ড রবিন লিগে চলা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ২ আগস্ট ছিল গ্রুপ পর্বের শেষ দিন। এদিন দুটি ভিন্ন ম্যাচে মুখোমুখি হয়েছিল যথাক্রমে বাংলাদেশ-নেপাল এবং ভারত-মালদ্বীপ। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশি যুবারা। দিনের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে হারলেই বাদ পড়ে যেত স্বাগতিক ভারত। ড্র করলে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। তবে ড্র নয় মালদ্বীপের সঙ্গে ১-০ গোল ব্যবধানের জয় তুলে নেয় ভারত।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.