জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অনাকাঙ্ক্ষিত হারের পর টাইগারদের এবার দুশ্চিন্তার কারণ চোটের আক্রমণ।
ওয়ানডে সিরিজ থেকে এরই মধ্যে ছিটকে গেছেন লিটন দাস। হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ হয়ে যায় লিটনের জিম্বাবুয়ে সফর। চোটের কারণে মুস্তাফিজুর রহমানকেও দ্বিতীয় ম্যাচে রাখা হয়েছে বিশ্রামে। আজ দুই পরিবর্তন একেবারে নিশ্চিত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত , এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ/মোসাদ্দেক হোসেন।
