৮ বছর পর টেস্ট এনামুল বিজয়

শেয়ার

দীর্ঘ ৮ বছর পর আবারও টেস্ট দলে ডাক পেলেন উইকেটরক্ষক-ব্যাটার এনামুল হক বিজয়। এর আগে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট খেলেছিলেন এ ব্যাটার।

তাও আবার সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ইয়াসির আলী রাব্বি পিঠের ইনজুরিতে পড়ায় ক্যারিবীয় সফর থেকে ছিটকে পড়েছেন। তার জায়গাতেই ডাক পেলেন বিজয়।

২০১৩ সালে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার খেলেছেন মাত্র চারটি টেস্ট। রান করেছেন ৭৩। ক্যারিবীয়দের বিপক্ষে আগেই থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন বিজয়।

ছিলেন না টেস্ট দলে। রাব্বি ছিটকে পড়ায় এবার সে সুযোগও পেলেন তিনি। তবে বৃহস্পতিবার থেকে অ্যান্টিগাতে শুরু হওয়া টেস্টে তিনি থাকতে পারছেন না। সব কিছু ঠিক থাকলে ১৭ জুন অ্যান্টিগার বিমান ধরার কথা রয়েছে বিজয়ের। ভাগ্য ভালো থাকলে খেলতে পারেন দ্বিতীয় টেস্টে।

বাংলাদেশ টেস্টের সম্ভব্য স্কোয়াড 
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.