উইন্ডিজে ঈদ উদযাপন বাংলাদেশ ক্রিকেটারদের

শেয়ার

বাংলাদেশে আগামীকাল (১০ জুলাই) ঈদুল আজহা উদযাপিত হলেও দ্বীপরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে আজই ঈদ পালন করেছেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

ক্যারিবিয়ানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত মাসেই উইন্ডিজে পাড়ি জমিয়েছিলেন টাইগার ক্রিকেটাররা।

ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ শেষ হলেও বাকি রয়েছে ওয়ানডে ক্রিকেট। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দুই দল।

তার আগে আজ দেশটিতে ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করেছেন ক্রিকেটাররা।

দেশবাসীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেখান থেকে এক ভিডিওবার্তা দিয়েছেন ক্রিকেটাররা।

যেখানে দেশের সবাই যাতে ভালোভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, এমনটাই চেয়েছেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামরা।

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হোটেলে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.