বাংলাদেশসহ বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোতে উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, ইরানসহ আরও বেশ কয়েকটি দেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ১০ জুলাই।
অন্যদিকে, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হয় ৯ জুলাই। করোনা মহামারির ধাক্কা সামলে এ বছর দেশগুলোতে অনেকটাই বিধিনিষেধ মুক্ত হয়ে ঈদের আনন্দ উপভোগ করেছের ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলমানদের কাছে ঈদুল আজহা হল ‘ত্যাগের উৎসব’।
