আন্তর্জাতিক

ইউক্রেনে টি-১৪ আর্মাটা ট্যাংক নামাচ্ছে রাশিয়া

ইউক্রেনে টি-১৪ আর্মাটা ট্যাংক নামাচ্ছে রাশিয়া

ইউক্রেনে হামলা চালাতে নতুন অস্ত্র নামাচ্ছে রাশিয়া। নতুন এই অস্ত্রটি হতে পারে টি-১৪ আর্মাটা ট্যাংক। বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যদিও মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত ওই ট্যাংক ব্যবহারের কোনো তথ্য পাওয়া যায়নি। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা দাবি করছে, ‘ইউক্রেনে সরাসরি হামলায় টি-১৪ আর্মাটা ট্যাংক এখনও কাজে লাগানো হয়নি। ’ রয়টার্স জানায়, টি-১৪ ট্যাংক ভেতরে বসেই চালানো যায়। এজন্য এই সাঁজোয়া যানের ওপর কারো দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। আরআইএ-র প্রতিবেদন অনুযায়ী, মসৃণ জায়গায় এই ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, এ ধরনের একেক-একটি ট্যাংক তৈরিতে ১১ বছর সময় লেগেছে। এই ট্যাঙ্কের ‘প্রাইমারি:
আরও পড়ুন
অসংখ্য ইসরায়েলি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী হ্যাকারদের হামলা

অসংখ্য ইসরায়েলি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী হ্যাকারদের হামলা

ইসরায়েলের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং প্রতিষ্ঠানের অসংখ্য ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থী হ্যাকাররা হামলা চালিয়েছে। গত ৪৮ ঘণ্টায় এসব হামলা সংঘটিত হয়। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এ সাইবার হামলা চালানো হয়। এছাড়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যাকাণ্ড আর অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানাতে এ হামলা করা হয়। হিব্রু ভাষার পত্রিকা ‘ইসরায়েল হাইয়ুম’-এর প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের অন্তত ৬০টি ওয়েবসাইট গত দুই দিনে হ্যাকিংয়ের কবলে পড়েছে। এসব ওয়েবসাইটে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি ব্যাংক থেকে শুরু করে দেশটির:
আরও পড়ুন
৪৫ বছর ধরে কাবাগৃহে আজান দেন যিনি

৪৫ বছর ধরে কাবাগৃহে আজান দেন যিনি

পবিত্র কাবাঘরের মুসল্লিদের দীর্ঘ ৪৫ বছর ধরে সুমধুর সুরে আজান শুনিয়ে মুগ্ধ রাখছেন শায়খ আলী আহমদ মোল্লা। গত ৫০ বছরের হাজিদের কাছে তাঁর আজানের সুর খুবই পরিচিত। তিনিই পবিত্র মসজিদুল হারামের সবচেয়ে প্রসিদ্ধ ও প্রবীণ মুয়াজ্জিনদের একজন। দীর্ঘকাল আজান দেওয়ায় অনেকে তাঁকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল (রা.)-এর নামের সঙ্গে মিলিয়ে ‘বিলাল আল-হারাম’ বা হারাম শরিফের বিলাল উপাধি দেওয়া হয়। বর্তমানে তিনি ‘শায়খুল মুয়াজ্জিনিন’ প্রধান মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। চাচাতো ভাই শায়খ আবদুল মালিক মোল্লার মৃত্যুর পর তিনি মসজিদুল হারামের প্রধান মুয়াজ্জিন নিযুক্ত হন। শায়খ আলী আহমদ মোল্লা ১৯৪৫ সালে মক্কা নগরীর প্রসিদ্ধ সুক আল-লাইল এলাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ:
আরও পড়ুন
নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ারে সহযোগিতা করবে এফবিসিসিআই

নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ারে সহযোগিতা করবে এফবিসিসিআই

নিউইয়র্কে বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ারে সহযোগিতা করবে এফবিসিসিআই আগামী ২২-২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩’ আয়োজনে অংশীদারিত্বমূলক সহযোগিতা করবে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ‘সুযোগের উন্মোচনে স্মার্ট অর্থনীতি’ প্রতিপাদ্য নিয়ে মুক্তধারা নিউইয়র্ক এবং ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় নিউইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানটি বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এরই মধ্যে মেলাটিকে তার ক্যালেন্ডারে তালিকাভুক্ত করেছে। মুক্তধারা নিউইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা বলেন, ‘৬ষ্ঠ বাংলাদেশি ইমিগ্রান্ট ডে ও ট্রেড ফেয়ার-২০২৩’ আয়োজনে সহায়তার জন্য এফবিসিসিআই ইতিমধ্যেই তাদের সম্মতি দিয়েছে। এই ইভেন্টটি:
আরও পড়ুন
আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

আদালতে হাজিরা দিতে নিউইয়র্কে ট্রাম্প

ফৌজদারি অপরাধে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে নিউইয়র্কে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিহাস সৃষ্টি করা ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক এক পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্প অভিযুক্ত হয়েছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে আত্মসমর্পণ করার কথা রয়েছে ট্রাম্পের। এজন্য সেখানে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ৭৬ বছর বয়সী ট্রাম্পই প্রথম সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট, যে কি না ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন। ধারণা করা হয়- স্থানীয় সময় মঙ্গলবার:
আরও পড়ুন
ভারতে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

ভারতে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল

নকল ওষুধ তৈরির দায়ে ভারতে ১৮টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে অভিযান চালানোর পর এই সংস্থাগুলোর লাইসেন্স বাতিল করা হয়। মঙ্গলবার (২৮ মার্চ) ডিসিজিআই এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, এছাড়া হিমাচল প্রদেশের ৭০টি, উত্তরাখণ্ডের ৪৫টি এবং মধ্যপ্রদেশের ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর উজবেকিস্তানে শিশু মৃত্যুর খবরে কেঁপে উঠেছিলেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। এরপরেই ভারতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলোতে একটি স্টিং অপারেশন চালানো হয়।
আরও পড়ুন
এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা

সবচেয়ে কম সময় রোজা রাখবেন যারা : এবার সবচেয়ে কম সময় রোজা রাখবেন চিলির পুয়ের্তো মন্ট ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থানরত মুসলিমরা। তারা ১২ ঘণ্টা বা এর চেয়ে বেশি সময় রোজা রাখবেন। এদিকে আর্জেন্টিনার বুয়েনেস আইরেস ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মুসলিমরা ১১ থেকে ১২ ঘণ্টা সময় রোজা রাখবেন। ব্রাজিলের ব্রাসিলিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে ও জিম্বাবুয়ের হারারে শহরের মুসলিমরা ১২ থেকে ১৩ ঘণ্টা রোজা রাখবেন। সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন যারা : এবার সবচেয়ে বেশি সময় রোজা রাখবেন গ্রিনল্যান্ডের নুউক ও আইসল্যান্ডের রেকজাভিক অঞ্চলের মুসলিমরা। তাদের প্রায় ১৮ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। তা ছাড়া ফিনল্যান্ডের হেলসিঙ্কি, সুইডেনের স্টকহোম,:
আরও পড়ুন
আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে  মাদকদ্রব্যের চাষ

আফগানিস্তানে নিষিদ্ধ হচ্ছে মাদকদ্রব্যের চাষ

আফগানিস্তানে গাঁজা চাষ নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী। এ নিষেধাজ্ঞা অমান্য করলে শাস্তিরও বিধান রাখা হয়েছে। ইসলামী আইন অনুসারেই এ নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিচার হবে বলে জানিয়েছে তারা। শনিবার আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে যে এখন থেকে দেশটিতে গাঁজার চাষ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার এক আদেশ অনুযায়ী, ‘আফগানিস্তানের সব অঞ্চলে গাঁজা চাষ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে চাষকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হবে। এছাড়া বিধি-নিষেধ অমান্যকারীদের শরিয়া নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে।’ আফগানিস্তানে সর্বাধিক উত্পাদিত মাদকদ্রব্যগুলোর মধ্যে আফিম ও গাঁজা অন্যতম। তালেবান শাসনের আগে সেখানে এ মাদকদ্রব্যগুলোর ব্যাপক চাষ হতো। জাতিসংঘের ২০১০ সালের পরিসংখ্যান অনুসারে, ‘আফগানিস্তানে পশ্চিমাপন্থী:
আরও পড়ুন
তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় বন্যা, ১৪ জনের প্রাণহানি

তুরস্কে ভূমিকম্প দুর্গত এলাকায় বন্যা, ১৪ জনের প্রাণহানি

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প দুর্গত এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত শিশুসহ ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের সবাই ভূমিকম্পের পর থেকে তাঁবু ও কনটেইনারে বসবাস করছিলেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (১৪ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টিপাতের জেরে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলের অসংখ্য ঘরবাড়ি, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভূমিকম্পে ঘর হারিয়ে তাঁবু ও কনটেইনারে বসবাস করা মানুষেরা। এদের অনেক জন নিখোঁজ রয়েছেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছে, সিরিয়ার সীমান্তসংলগ্ন সানলিউরফা এলাকায় বন্যায় ১২ জনের প্রাণ গেছে। অন্যদিকে আদিয়ামানে এক বছরের শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
ইমরানকে গ্রেফতারের চেষ্টা, কর্মী-সমর্থকদের জন্য পারছে না পুলিশ

ইমরানকে গ্রেফতারের চেষ্টা, কর্মী-সমর্থকদের জন্য পারছে না পুলিশ

আলোচিত তোশাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করতে তার জামান পার্কের বাড়ি ঘেরাও করেছে পুলিশ। এ অবস্থায় ফুঁসে ওঠে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা। দলীয় প্রধানের গ্রেফতার ঠেকাতে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। মঙ্গলবার (১৪ মার্চ) পাকিস্তানের শীর্ষ দৈনিক ডন ও সম্প্রচারমাধ্যম জিও’র অনলাইন সংস্করণে এ খবর দিয়ে বলা হয়, পুলিশ সকাল থেকে চেষ্টা চালিয়ে এখনও পর্যন্ত ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি। বরং সকাল থেকে রাজধানী ইসলামাবাদের বানি গালা ও এর আশপাশের এলাকায় পুলিশ-পিটিআই কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ এড়াতে ও পিটিআই কর্মী-সমর্থকদের ঠেকাতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। অবস্থা এতটাই বেগতিক পুলিশ সদস্যরা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.