আন্তর্জাতিক

রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল লন্ডনে

রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল লন্ডনে

যুক্তরাজ্য থেকে রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে লন্ডনে সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে। রিপাবলিক দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কমনওয়েলথ দিবস উপলক্ষ্যে সোমবার ওয়েস্টমিনস্টার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালিত হয়ে আসছে। এ সময় তারা 'রাজতন্ত্র মানি না', 'রাজতন্ত্র নিপাত যাক', 'রাজপরিবার বর্ণবাদী' ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন। বিক্ষোভের আয়োজক রিপাবলিক দলের নেতা গ্রাহাম স্মিথ বলেন, আমরা ব্রিটেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। আমরা একটি আধুনিক, মুক্ত গণতন্ত্রচর্চার দেশ হিসেবে ব্রিটেনকে দেখতে চাই, যেখানে আইন সবার কাছে সমান হবে।গ্রাহাম স্মিথ আরও বলেন, রাজতন্ত্র আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রাচীনপ্রথা:
আরও পড়ুন
জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় ৭ জন নিহত

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় ৭ জন নিহত

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামের সড়কের একটি গির্জায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ। হামলার পরপরই এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার ইঙ্গিত নেই’। পুলিশ বলেছে, ‘ঘটনাস্থলে এমন এক নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা:
আরও পড়ুন
উত্তর কোরিয়ার যুদ্ধের হুঁশিয়ারি

উত্তর কোরিয়ার যুদ্ধের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রতি এবার যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। দেশটির তরফ থেকে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় বাধা দেওয়ার যেকোনো পদক্ষেপকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। মঙ্গলবার (৭ মার্চ) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সেখানে এ বিষয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং। কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। এরপরই এ হুঁশিয়ারি উচ্চারণ করল পিয়ংইয়ং। ইয়ো জং বলেছেন, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র পরীক্ষার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিলে পিয়ংইয়ং এটিকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখবে। উত্তর প্রশান্ত মহাসাগরে:
আরও পড়ুন
চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন : চীনা রাষ্ট্রদূত

চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন : চীনা রাষ্ট্রদূত

ঢাকায় নবনিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন ও বাংলাদেশ ‘স্বাভাবিক সহযোগিতার’ অংশীদার যেখানে ঢাকা ও বেইজিংয়ের সম্পর্কের সম্ভাবনা ‘সীমাহীন’। গতকাল সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসে নতুন দূতের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘চীন-বাংলাদেশ সম্পর্কের সম্ভাবনা সীমাহীন।’ তিনি আরো বলেছেন, চীন ও বাংলাদেশ স্বাভাবিক সম্পর্কের অংশীদার কারণ, উভয়েই উন্নয়নশীল ও বিপুল জনসংখ্যার দেশ। নতুন রাষ্ট্রদূত বলেছেন, ‘আমাদের মধ্যে অমীমাংসিত বিরোধ কিংবা ঐতিহসিক কোন বোঝা নেই।’ ওয়েন বলেছেন, এছাড়া চীন ও বাংলাদেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে নিবিড়ভাবে সহযোগিতা ও সমন্বয় করবে যেন অনিশ্চিত ও অস্থির বিশে^ আরো স্থিতিশীলতা ও নিশ্চয়তা তৈরি করা যায়। তিনি বলেছেন, অর্থনীতি, বাণিজ্য ও বৃহৎ প্রকল্পসমূহের সহযোগিতা:
আরও পড়ুন
প্রকৃত সমস্যা সমাধানে চীনকে কড়া বার্তা  জয়শঙ্করের

প্রকৃত সমস্যা সমাধানে চীনকে কড়া বার্তা জয়শঙ্করের

পূর্ব লাদাখে সীমান্তে সংঘাত শুরুর তিন বছর পার হতে চললেও সমস্যার সমাধান হয়নি। এরইমধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে তিনি কড়া বার্তা দিয়েছেন। ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক জায়গায় নেই। দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে স্বাভাবিক অবস্থায় ফেরে, সেজন্য দুই দেশকে ‘প্রকৃত সমস্যা’-র সমাধান করতে হবে। নয়াদিল্লিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে এমনই বার্তা দিলেন এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানান, ২০২০ সালের এপ্রিল-মে থেকে পূর্ব লাদাখ সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের যে সংঘাত শুরু হয়েছে, তা নিয়েই বৈঠকে মূলত আলোচনা হয়েছে। গত বছর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গ্যাং নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার তার সঙ্গে প্রথমবার আলোচনার টেবিলে বসেন:
আরও পড়ুন
এবার মেক্সিকোয় আঘাত হানল ভূমিকম্প

এবার মেক্সিকোয় আঘাত হানল ভূমিকম্প

মেক্সিকোর ওক্সাকা অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। বুধবার ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের খবর নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। এতে বলা হয়েছে— মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে হয় বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।
আরও পড়ুন
বাখমুতের পরিস্থিতি কঠিন হচ্ছে : জেলেনস্কি

বাখমুতের পরিস্থিতি কঠিন হচ্ছে : জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের পরিস্থিতি আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠছে। আতঙ্ক ও হতাশায় দিন কাটছে বাখমুতের বাসিন্দাদের। রুশ হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে বাসিন্দারা। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিদিনের ভিডিও আপডেটে এ কথা স্বীকার করেছেন। তিনি বলেন, রুশ সেনাদের হামলায় দোনেৎস্কের বাখমুত শহরের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে। বাখমুতের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি বলেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা রয়েছে, তার সবই অব্যাহতভাবে ধ্বংস করছে শত্রুরা।’ তিনি আরও বলেন, আমাদের সেনারা যারা বাখমুট রক্ষায় লড়াই করছেন, তারাই সত্যিকারের বীর। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হওয়া সত্ত্বেও এখনো ইউক্রেনীয় সেনারা তাদের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া তিনি আবারও পশ্চিমা দেশগুলোর প্রতি:
আরও পড়ুন
উদ্ধারকাজে বিলম্ব, ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

উদ্ধারকাজে বিলম্ব, ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট

ভয়াবহ ভূমিকম্পে উদ্ধারকাজে বিলম্বের জন্য ক্ষমা চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। সোমবার ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি পরিদর্শনের সময় ক্ষমা চান তিনি। খবর এএফপির এরদোয়ান বলেন, ভূমিকম্পের বিধ্বংসী প্রভাব ও খারাপ আবহাওয়ার কারণে আদিয়ামানে আমরা প্রথম কয়েক দিন যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজ করতে পারিনি। এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এদিকে তুরস্কে আবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। দেশটির সরকারি এক কর্মকর্তা বলেছেন, আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কিছু ভবন এবারের ভূমিকম্পে ধসে পড়েছে। ভূমিকম্পে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলেছে,:
আরও পড়ুন
পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার। খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটি আদালত। দেশটির গুজরানওয়ালার সন্ত্রাসবাদবিরোধী একটি আদালত এ পরোয়ানা জারি করেন। শুক্রবার আদালত রানা সানাউল্লাহর বিরুদ্ধে এ নির্দেশ দেন। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি রানা জাহিদ জামিনযোগ্য এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের ৫ আগস্ট পাকিস্তান মুসলিম লিগ-কিউ (পিএমএল-কিউ) নেতা শাহকাজ আসলাম মন্ত্রী রানা সানাউল্লাহর বিরুদ্ধে শিল্প থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তৎকালীন পাঞ্জাবের মুখ্য সচিব ও তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন মন্ত্রী। জনসভায় দেওয়া একাধিক বক্তব্যে দেশটির বিচার বিভাগ এবং সরকারি কর্মকর্তাদের রানা সানাউল্লাহ হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়। সেই মামলার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.