পূর্ব ইউরোপের ৯টি দেশকে যে বার্তা দিলেন বাইডেন
পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্য ৯ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মিলিত হন এ মার্কিন প্রেসিডেন্ট। এদিকে এই ৯ দেশের নেতাদের বাইডেন বলেন, আগেও অনেকবার জানিয়েছি— ন্যাটোর প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটো নিয়ে যুক্তরাষ্ট্র যা প্রতিশ্রুতি দিয়েছে তা যথাযথভাবে পালন করবে। অন্যদিকে এই ৯ দেশ ইউক্রেনকে বাড়তি সামরিক সাহায্য দেওয়ার পক্ষে কথা বলেছেন। তারা জানিয়েছে, ইউক্রেনের জন্য এটা জরুরি। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠকের পর পর জানিয়েছেন, তিনি বাল্টিক দেশগুলোকে আরও সামরিক সাহায্য দেওয়ার কথাও বলেছেন। রাষ্ট্রপ্রধানরাও বাইডেনের কাছে আহ্বান জানিয়েছেন, 'অতিপ্রয়োজনীয় জিনিস এই দেশগুলোতে মোতায়েন করা হোক।:
