আন্তর্জাতিক

৪০ লাখেরও বেশি মানুষ পালিয়েছে ইউক্রেন থেকে: জাতিসংঘ

৪০ লাখেরও বেশি মানুষ পালিয়েছে ইউক্রেন থেকে: জাতিসংঘ

গতকাল বুধবার পর্যন্ত ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে রুশ সেনাদের ভয়ে দেশটির ৪০ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার একদিন পরে বৈশ্বিক এই সংস্থাটি বলছে, তারা দু’পক্ষের মধ্যে প্রাথমিক অগ্রগতির আশা বাদ দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে গতকাল বুধবার পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেনীয় দেশটি ছেড়ে পালিয়ে গেছে। যার মধ্যে ৯০ শতাংশ শিশু ও নারী।
আরও পড়ুন
মহান স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেন ২৫ মার্চ শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা বার্ষিকীতে বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা জানান। ব্লিঙ্কেন বলেছেন, আমাদের উভয় দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রামের পর আবির্ভূত হয় এবং আমরা উভয়েই আমাদের স্বাধীনতাকালীন গণতান্ত্রিক আদর্শের সাথে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশক ধরে আমাদের অব্যাহত সহযোগিতা এখন ও আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যত নিশ্চিত করছে। ব্লিঙ্কেন আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক সম্প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন
চীনা কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

চীনা কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ঢাকা: চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর দমন-পীড়নের অভিযোগ এনে চীনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘুদের ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধ করতে আবারও দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, কয়েক বছর ধরে জিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি উইঘুর ও অন্যান্য আদিবাসী মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে চীন। দেশটির প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রশিক্ষিত করে গড়ে তোলার নামে লাখ লাখ উইঘুরকে বিশেষ ক্যাম্পে বন্দি করে রাখা:
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন সাবেক রুশ প্রেসিডেন্ট

রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র রুশভীতি ষড়যন্ত্র জারি রেখেছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, পূর্বের সুপারপাওয়ার ধরে রাখার সক্ষমতা রাশিয়ার আছে। দিমিত্রি মেদভেদ ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের উপ সচিবের দায়িত্বে রয়েছেন। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের তৎপরতা প্রসঙ্গে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বিরক্তিকর রুশভীতি পুঞ্জীভূত করে রেখেছে। রাশিয়া যেন যুক্তরাষ্ট্রের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় এজন্য তারা এমন করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের আশা কখনো পূরণ হবে না। শত্রুকে জায়গামতো রাখার শক্তি রাশিয়ার আছে।
আরও পড়ুন
তুরস্কে আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন

তুরস্কে আলোচনায় বসবে রাশিয়া-ইউক্রেন

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে প্রতিবেশী রাশিয়ার হামলা শুরুর আজ ১৫তম দিন । এর মধ্যেই রুশ হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একাধিক শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি ও হয়েছে ব্যাপক প্রাণহানি । যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রাশিয়াকে থামাতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করলেও যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। সংকট সমাধানে গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশে রাশিয়া ও ইউক্রেন আলোচনায় বসলেও তাতে কোনো ফল হয়নি। উল্টো রাশিয়া হামলার তীব্রতা বাড়িয়েছে।
আরও পড়ুন
ইউক্রেন ‘মানবিক করিডর’ দেবে রাশিয়া

ইউক্রেন ‘মানবিক করিডর’ দেবে রাশিয়া

বিশ্বের পরাশক্তি রাশিয়ার আগ্রাসন ঠেকাতে শুক্রবার (৪ মার্চ) নবম দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এই যুদ্ধে ১০ লাখের বেশি মানুষ দেশটি ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এলাকায় অনেকেই আটকে পড়েছেন। যুদ্ধবিরতির পথ খুঁজতে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ‘শান্তি আলোচনায়’ বসে ইউক্রেন ও রুশ প্রতিনিধিদল। যুদ্ধবিরতির বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। তবে ইউক্রেনে যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার জন্য বা তাদের কাছে সহায়তা পাঠাতে ‘মানবিক করিডর’ দিতে সম্মত হয়েছে রাশিয়ায়। দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা হয় বলে জানিয়েছে আল-জাজিরা। মানবিক করিডরের বিষয়ে সমঝোতা হওয়ার ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিভিন্ন জায়গায় আটকে থাকা বেসামরিক লোকদের দ্রুত সরিয়ে নিতে:
আরও পড়ুন
বাইডেনের ফোন জেলেনস্কিকে; পরমাণু বিদুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

বাইডেনের ফোন জেলেনস্কিকে; পরমাণু বিদুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবরে ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   বাইডেন বলেন, “হোয়াইট হাউজ জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের বিষয়টি পর্যবেক্ষণ করছে।” হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়াকে এই অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধ করা আহ্বান জানান। সেই সঙ্গে জরুরি কাজে নিয়োজিত কর্মীদের সেখানেও সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।   উল্লেখ্য, বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এটি:
আরও পড়ুন
ইউক্রেনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত

ইউক্রেনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে হামলার কারণে সৃষ্ট আগুনে গুরুতর আহত হয়েছিলেন তিনি। নিহত ওই নাবিক হলেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। জাহাজের অন্যান্য নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন। হামলার পর জাহাজটির কিছু অংশে আগুন ধরে গিয়েছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউক্রেনের দায়িত্বে থাকা পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশের আইএমও অ্যাম্বাসেডর বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ৯টার দিকে জাহাজের ব্রিজে রকেট হামলা:
আরও পড়ুন
৭-৮ মার্চ আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে শুনানি !

৭-৮ মার্চ আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে শুনানি !

আন্তর্জাতিক বিচার আদালতে রাশিয়ার বিরুদ্ধে যে অভিযোগ করেছে ইউক্রেন, তার শুনানি আগামী ৭ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালত এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, আইসিজেতে রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার যে অভিযোগ করেছে ইউক্রেন তার শুনানি হবে ৭ ও ৮ মার্চ। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের প্রসিকিউটর করিম খান এরই মধ্যে ইউক্রেনে তদন্ত করার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন
রুশ সৈন্যের বিরুদ্ধে অস্ত্র হাতে সাবেক মিস গ্রান্ড ইউক্রেন

রুশ সৈন্যের বিরুদ্ধে অস্ত্র হাতে সাবেক মিস গ্রান্ড ইউক্রেন

রাশিয়ার সামরিক অভিযানের মুখে অস্ত্র হাতে তুলে নিয়েছেন সাবেক মিস গ্রান্ড ইউক্রেন আনাস্তাসিয়া লেনা । ২৬ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ২০১৫ সালে মিস গ্রান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় ইউক্রেন থেকে অংশ নিয়েছিলেন আনাস্তাসিয়া লেনা। অস্ত্র হাতে নিজের ছবি আনাস্তাসিয়া পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। শনিবার একটি পোস্টে আনাস্তাসিয়া লিখেছেন, ‘দখল করার জন্য যারা ইউক্রেনে ঢুকেছে তাদের সবাইকে শেষ করে দেওয়া হবে।’
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.