ইউক্রেনে বাংলাদেশি ইঞ্জিনিয়ার নিহত

শেয়ার

ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় এক নাবিক নিহত হয়েছেন। জাহাজটিতে হামলার কারণে সৃষ্ট আগুনে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

নিহত ওই নাবিক হলেন জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়। জাহাজের অন্যান্য নাবিক ও ক্রুরা নিরাপদে আছেন।

হামলার পর জাহাজটির কিছু অংশে আগুন ধরে গিয়েছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউক্রেনের দায়িত্বে থাকা পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও বাংলাদেশের আইএমও অ্যাম্বাসেডর বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ডেন্ট সাজিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গতকাল বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় সাড়ে ৯টার দিকে জাহাজের ব্রিজে রকেট হামলা হয়। তবে জাহাজটিতে থাকা সবার সাহসী তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিভানো যায়।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক কমডোর সুমন মাহমুদ বলেন, রাত ৯টা ২৫ মিনিটে জাহাজের ব্রিজে রকেট হামলায় ওই নাবিক নিহত হন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.