অবশেষে শিল্পী সমিতির আসনে জায়েদ খান

শেয়ার

হাইকোর্টে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পর বুধবার প্রায় এক মাস বাদে বিএফডিসি প্রবেশ করেন চিত্রনায়ক জায়েদ খান।

তবে সমিতির গেটে তালা থাকায় প্রথমে তিনি সমিতিতে প্রবেশ করতে পারেননি, পরে সমিতির কার্যালয়ের তালা খোলা হলেই সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন।

এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জায়েদ খান। তিনি গণমাধ্যমে বলেন, দিন শেষে কিন্তু আমি নির্বাচিত সাধারণ সম্পাদক। অন্যভাবে কিংবা অন্যায়ভাবে আমি সাধারণ সম্পাদক হইনি। হাইকোর্ট কিন্তু তার পূর্ণাঙ্গ রায়ে আমাকেই নির্বাচিত ঘোষণা করেছেন।

এদিকে, এদিন দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে অভিনেত্রী নিপুণ‌ আক্তারকে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.