৪০ লাখেরও বেশি মানুষ পালিয়েছে ইউক্রেন থেকে: জাতিসংঘ

শেয়ার

গতকাল বুধবার পর্যন্ত ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে রুশ সেনাদের ভয়ে দেশটির ৪০ লাখেরও বেশি বাসিন্দা ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার একদিন পরে বৈশ্বিক এই সংস্থাটি বলছে, তারা দু’পক্ষের মধ্যে প্রাথমিক অগ্রগতির আশা বাদ দিয়েছেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযান পরিচালনার পরে গতকাল বুধবার পর্যন্ত ৪০ লাখ ১৯ হাজার ২৮৭ জন ইউক্রেনীয় দেশটি ছেড়ে পালিয়ে গেছে। যার মধ্যে ৯০ শতাংশ শিশু ও নারী।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.