তুরস্কে আস সোফিয়া নামে ৮৮ বছর পর একটি মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র রমজানের পুরো মাস জুড়েই এখানে নানা আয়োজন থাকবে বলে জানান আয়া সোফিয়া মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা । শুক্রবার (১ এপ্রিল) ওই মসজিদে প্রথম তারাবি অনুষ্ঠিত হবে।
এর আগে, ২০২০ সালের ২৪ জুলাই মসজিদটি মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।
জানা যায়, এক সময় বিশ্বের সবচেয়ে বড় গির্জা থেকে মসজিদ, পরে জাদুঘরে রূপান্তরিত হওয়া দেড় হাজার বছরের পুরনো মসজিদ এই আয়া সোফিয়া।
প্রায় দেড় হাজার বছর আগে অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান গির্জা (ক্যাথেড্রাল) হিসেবে আয়া সোফিয়া প্রতিষ্ঠিত হয়। কয়েক শতাব্দী পর অটোমান শাসকরা এটিকে মসজিদে রূপান্তরিত করেছেন। ১৯৩৪ সালে এটিকে জাদুঘরে রূপান্তরিত করে তৎকালীন ধর্মনিরপেক্ষ তুর্কি সরকার।
