আন্তর্জাতিক

জাপানে বন্দুক হামলায় নিহত ৪

জাপানে বন্দুক হামলায় নিহত ৪

মধ্য জাপানের নাকানো শহরে বন্দুক হামলা ও ছুরিকাঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি ছুরিও ছিল। ছুরি হামলায় এক নারী ও দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পরে ছুরিকাঘাতে আহত ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে গুলি ও ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারী ব্যক্তি একটি ভবনের ভেতরে লুকিয়েছেন। হামলাকারী একটি ক্যাপ, সানগ্লাস এবং একটি মাস্ক পরা অবস্থায় ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিরাপত্তা বিবেচনায় এলাকার:
আরও পড়ুন
সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২১ লাখ ডলার জরিমানা

সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২১ লাখ ডলার জরিমানা

চীনের রাজধানী বেইজিংয়ে গত শনিবার একটি স্ট্যান্ড আপ কমেডি পারফরম্যান্সের সময় চীনের সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। এর জের ধরে একটি কৌতুক দলকে ১ কোটি ৭৪ লাখ ইউয়ান (২১ লাখ ডলার) জরিমানা করা হয়েছে এবং বেইজিংয়ে কৌতুক দলটির কর্মকাণ্ডও অনিশ্চিত কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, কৌতুক কোম্পানিটি জরিমানা মেনে নিয়েছে এবং লির সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্ট্যান্ড আপ কমেডি পারফরম্যান্সের সময় কৌতুক অভিনেতা লি নিজের পালিত দুটি কুকুরের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর আচরণবিধির সঙ্গে কুকুরের আচরণের সাদৃশ্য নিয়ে মন্তব্য করেন তিনি। কর্তৃপক্ষ জানায়, কমেডি দল সাংহাই জিয়ানজু কালচার মিডিয়া করপোরেশন এবং:
আরও পড়ুন
কিয়েভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ

কিয়েভসহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ

ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার সকালে কিয়েভ এবং দেশের অন্যান্য অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর দিয়েছে। এ সময় লোকজনকে বোমা আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। কিয়েভের বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো টেলিগ্রামে লিখেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কিয়েভের দারনিটস্কি জেলায় বিস্ফোরণের বিষয়টি রেকর্ড করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসের তথ্য যাচাই করা হচ্ছে। সেখানকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল বলেও উল্লেখ করেন তিনি। সের্হি পপকো জানান, বিস্ফোরণের কারণে সেখানকার একটি ব্যবসাকেন্দ্রে আগুন ধরে যায়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকোর মতে, ডেসনিয়ানস্কি জেলায় একটি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। তিনি টেলিগ্রামে জানিয়েছেন, 'রাজধানীতে হামলা অব্যাহত রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে, কেউ আশ্রয়কেন্দ্র ত্যাগ করবেন না!'ইউক্রেনের:
আরও পড়ুন
ভেঙে পড়তে পারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন

ভেঙে পড়তে পারে যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন

যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। শতাব্দী প্রাচীন এই ভবন বহু ইতিহাসের সাক্ষী। কিন্তু সেই ভবনই আর কতদিন রক্ষা করা যাবে, তা নিয়ে এমপিদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। হাউস অফ কমন্সে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে রিপোর্ট দিয়েছে, তাতে বলা হয়েছে, ভবনের বিভিন্ন জায়গা থেকে জল চুঁইয়ে পড়ছে। বিভিন্ন জায়গায় ফাটল দেখা গেছে। আগুন লাগলে তা নেভানোর মতো যথেষ্ট ব্যবস্থা নেই। ফলে বড় কোনো বিপর্যয় ঘটলে ভবনটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অবিলম্বে এই ভবনের সংস্কার প্রয়োজন বলে রিপোর্টে বলা হয়েছে। খবর ডয়চে ভেলের সাংসদদের বক্তব্য, ভবনটির এখন যা অবস্থা তা সংস্কার করতে বহু অর্থ ব্যয় হবে।:
আরও পড়ুন
মোখার আঘাতে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যু

মোখার আঘাতে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যু

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্র এখন কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে। আজ (১৪ মে) বিকেলের মধ্যেই এটি উপকূল পার হয়ে যাবে। আর সন্ধ্যার মধ্যেই পুরো ঝড় মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে এই উপকূল পার হবে। দুপুর সোয়া একটায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান। তিনি বলেন, উপকূল পার হওয়ার সময় টেকনাফ ও সেন্ট মার্টিনে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। সেন্ট মার্টিনে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার। এদিকে বার্ত সংস্থা এপি জানিয়েছে ঘূর্ণিঝড় মোচার বহিঃস্থ ব্যান্ড, প্রতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার (১১২-১১৮ মাইল) যা প্রতি ঘণ্টায় ২১০ কিলোমিটার (১৩০ মাইল) পর্যন্ত বেড়ে রোববার:
আরও পড়ুন
টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

টোঙ্গায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গায়। বৃহস্পতিবার ভোররাতে ৭.৬ মাত্রার ভূ-কম্পন আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, টোঙ্গার প্রত্যন্ত আগ্নেয়গিরির দ্বীপ নিউয়াটোপুটাপু থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২১০ কিলোমিটার গভীরে। ভূতাত্ত্বিক জরিপ সংস্থাটি আরও জানায়, এতে সুনামির কোনো ঝুঁকি ছিল না। খবর এএফপির। রাজধানী নুকুআলোফার কাছে টোঙ্গা মেটিওরোলজিক্যাল সার্ভিসেস-এর প্রধান আবহাওয়াবিদ গ্যারি ভিটে বলেন, যারা ভূমিকম্পনটি অনুভব করেছেন তারা ভোরবেলা আমাদের কাছে ফোন করে। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।সামোয়ানের রাজধানী অ্যাপিয়া’র উপকেন্দ্র থেকে প্রায় ৩৬০ কিলোমিটার দূরেবর্তী এলাকায়ও:
আরও পড়ুন
আদালতে ইমরান খান

আদালতে ইমরান খান

সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদের এক আদালতে হাজির করা হয়েছে। আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য তাকে ওই আদালতে হাজির করা হয়। ওই মামলার ইস্যুতেই পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরানকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ‘পাকিস্তানের জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সরকারি আইনজীবী দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছিলেন। কিন্তু, সরকারি আইনজীবীর ওই বক্তব্যের বিরোধিতা করেন ইমরান খানের আইনজীবী। ডন জানিয়েছে, পিটিআই দল প্রধানের আইনজীবীরা বলেছেন যে রিমান্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের এ বিষয়ে নজর দেওয়া উচিৎ যে কীভাবে ওই ৭০ বছর বয়সী ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। এ বিষয়ে আদালতকে:
আরও পড়ুন
ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে বাস, নিহত ২২

ভারতে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে বাস, নিহত ২২

ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে গেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২০-২৫ জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের খারগোন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। পুলিশ জানিয়েছে, খারগোন এলাকার দাসাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ব্রিজ থেকে পড়ে যায়। এর ফলে মৃত্যু হয়েছে:
আরও পড়ুন
পেরুতে স্বর্ণখনিতে দুর্ঘটনায় নিহত ২৭

পেরুতে স্বর্ণখনিতে দুর্ঘটনায় নিহত ২৭

পেরুর একটি স্বর্ণখনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও পৌনে দুইশো মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়। দক্ষিণ আমেরিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলের একটি খনিতে আগুন লাগার পর প্রাণহানির এ ঘটনা ঘটে। খবর বিবিসির। পেরুতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভযাবহ খনি দুর্ঘটনা। খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের শিকার এই খনিটি দেশটির দক্ষিণে আরেকুইপা অঞ্চলে অবস্থিত ছোট একটি খনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে খনিতে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ছড়িয়ে পড়ার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন। স্থানীয় মিডিয়া:
আরও পড়ুন
বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান

বিরোধী জোটকে এক হাত নিলেন এরদোগান

নির্বাচনি প্রচারাভিযানে গিয়ে বিরোধী জোটকে একহাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বিরোধী জোটের প্রার্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) দলের নেতা কামাল কিলিকদারোগ্লুকে জঙ্গিগোষ্ঠী পিকেকের পৃষ্ঠপোষক আখ্যায়িত করেছেন। খবর ডেইলি সাবাহর। ইজমির প্রদেশে শনিবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় এরদোগান এ কথা বলেন।আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত দুই মেয়াদের মধ্যে এরদোগানের কাছে এবারের নির্বাচন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ— অর্থনৈতিক মন্দা ও ভূমিকম্পে ব্যাপক ক্ষতি। এ ছাড়া তার সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমা গণমাধ্যমের প্রপাগান্ডা। সব মিলিয়ে আগামী ১৪ মের নির্বাচন এরদোগানের জন্য একটি অগ্নিপরীক্ষা বলে অনেকেই মনে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.