বর্ষাকালে চায়ে যোগ করুন পাঁচ উপাদান
বৃষ্টির দিনে এক কাপ গরম চা উপভোগ করার চেয়ে আরামদায়ক আর কিছুই নেই। বৃষ্টির দিনে এই ঠাণ্ডা আবহাওয়া আমরা হয়তো উপভোগ করি। কিন্তু নানা রকম রোগের দেখা এই ঋতুতেই দেখা যায়। এগুলো বেশিরভাগই বায়ুবাহিত এবং জলবাহিত। তাই এ সময় চা পানের সময় কিছু সাধারণ মশলা এবং ভেষজ যোগ করে নিন। যা মৌসুমী অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে। হলুদ হলুদে প্রাকৃতিকভাবে কারকিউমিন নামক একটি সক্রিয় যৌগ থাকে। যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। গ্রিন টি বা মশলা চায়ে এক চিমটি হলুদ যোগ করুন। এটি শ্বাসনালীর জন্য উপকারি। হজম ক্ষমতাকে উন্নত করে। সর্দি, কাশি এবং ফ্লুর লক্ষণগুলো কমাতে সহায়তা করে। কালো:
