যে কারণে পাকা আম খেলে ঘুম আসে!
চলছে মধুমাস। পাকা আমের মধুর ঘ্রাণে কাবু হচ্ছেন বেশিরভাগ মানুষ। টুকরো করে খাওয়া ছাড়াও ফলের রাজাকে দিয়ে হরেক রকম পদ বানাচ্ছেন গৃহিণীরা। ম্যাঙ্গো স্কোয়াশ, শরবত, আমের পুডিং, আম দুধ, আমের কুলফি— পদের যেন শেষ নেই। সমস্যা হলো ফলটি খেলেই কোথায় থেকে যেন ঘুম এসে ভিড় করে চোখে। অনেকেই জানতে চান পাকা আম খেলে ঘুম আসে কেন? কেউবা জানতে চান, আম খেলে কি ভালো ঘুম হয়? জেনে নিন আম খেলে ঘুম আসার মূল কারণ- পাকা আমে রয়েছে প্রচুর ট্রিপটোফ্যান নামক উপাদান। এটি নিদ্রাকর্ষক রাসায়নিক হিসেবে কাজ করে। তাছাড়া আমে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন আর মিনারেলের মতো উপাদান। এগুলো শরীরে ইনসুলিনের মাত্রা:
