সারাদেশ

রামগঞ্জে গভীর রাতে গৃহবধুর উপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

রামগঞ্জে গভীর রাতে গৃহবধুর উপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নিচহরা গ্রামে গভীর রাতে দুবৃত্তের দল বেড়া কেটে নাজমা আক্তার নামের এক গৃহবধুর বসত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর সহ প্রায় সাড়ে ৬ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। সৃষ্ট অভিযোগের আলোকে গৃহবধু নাজমা বাদী হয়ে বুধবার রাতে ৭জনের নাম উল্লেখ পূর্বক রামগঞ্জ থানায় এজহার দায়ের করেছে। এ ব্যাপারে বাদী নাজমা জানান, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের নিচহরা গ্রামের আবদুল মুন্সী বেপারী বাড়ির আবদুল মন্নানের সাথে তার বিয়ে হয়েছিলো। বিগত ১৪ছর পূর্বে ওই স্বামীর সাথে বিচ্ছেদ হয়। এরপর পারিবারিক সম্মতিতে ওই বাড়ির জাহাঙ্গীর আলমের তার দ্বিতীয় বিয়ে হয়।:
আরও পড়ুন
কমলনগরে “এফআইভিডিবি” অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কমলনগরে “এফআইভিডিবি” অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম, কমলনগর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরে ইউনিসেফের আর্থিক সহায়তায় ‘এফআইভিডিবি’র উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের অধীনে (বুধবার) ২৭শে নভেম্বর কমলনগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ১১: টায় এক কমিউনিটি কনসালটেশন মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা মো: মোরশেদ আলম। ইউনিসেফ FIVDB চট্রগ্রাম বিভাগের মনিটরিং লিড এ কে এম জাকারিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের এডমিনেস্ট্রেশন অফিসার আব্দুর রাহিম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,মো: গিয়াস উদ্দিন,মো: শাহাদৎ হোসেন, সাধন চন্দ্র দাস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা,সাংবাদিক মো: ইব্রাহিম ও ইউ পি সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা ছাত্র রায়হান:
আরও পড়ুন
পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের

পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের

মোখলেছুর রহমান ধনু, রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি  লক্ষ্মীপুরের রামগতিতে  আলেকজান্ডার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের  টেস্ট পরীক্ষার  প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম টুটুল চন্দ্র দাস। সে একই প্রতিষ্ঠানের খন্ডকালীন শিক্ষক বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে,  গত ১৯ অক্টোবর শনিবার থেকে উচ্চ  বিদ্যালয়ে এসএসসি’র  টেস্ট পরীক্ষা চলছে। ২০ অক্টোবর রবিবার উক্ত বিদ্যালয়ের গণিত পরীক্ষা হওয়ার কথা । আগের রাতেই  গণিত বিষয়ের  প্রশ্ন ফাঁস হয়ে তার ভাগিনা অপূর্বের হাতে।   অপূর্ব তার মোবাইলে ম্যাসেঞ্জারের মাধ্যমে অন্যদের কাছে শেয়ার করেন। বিষয়টি দ্রত ছড়িয়ে পড়লে  হৈ  চৈ পড়ে যায়। ঘটনার বিষয়ে  সাগর নামে এক ছাত্রর:
আরও পড়ুন
রামগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

রামগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের পাশাপাশি প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রামগঞ্জ উপজেলাস্থ বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ মুসুল্লীদের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়। বুধবার বাদ যোহর সম্মিলিত ছাত্র-জনতা এবং মুসুল্লীগন রামগঞ্জ শহরস্থ পুলিশ বক্সের সামনে এসে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, পৌরসভা চত্ত্বর, রামগঞ্জ কাঁচা বাজার, রামগঞ্জ মধ্য বাজার, নূরপ্লাজা চত্ত্বর, পাটবাজার, কলাবাগান, কাঠবাজার, মৌলুভী বাজার, সোনাপুর চৌরাস্তা, কলেজ গেইট হয়ে ফের পুলিশ বক্সের সামনে এসে:
আরও পড়ুন
নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কীটনাশক জাতীয় বিষপান করে মোঃ সাগর মিয়া (২২) নামে এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে৷ নিহত যু্বক উপজেলার পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে। প্রেম জনিত কারণে সাগর আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিবেশী প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে নিঝুম এর সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তাঁরা মেনে নিতে অস্বীকার করে এবং সাগরকে খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাগর রাগ করে মঙ্গলবার বিকেলে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন:
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় 

নরসিংদীর মনোহরদীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় 

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মোহাইমিন আল জিহান। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকতা এম এ মোহাইমিন আল জিহান বলেন, উপজেলা প্রশাসনের কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সাংবাদিকদের সাথে একীভূত হয়ে একই সাথে কাজ করার মাধ্যমে নতুন মনোহরদী যাতে একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দাড়াঁতে পারে এবং পরিচিতি লাভ করতে পারে তাতে আমার প্রচেষ্টা থাকবে। তাছাড়াও তিনি মনোহরদী উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।:
আরও পড়ুন
রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার

রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার

প্রতিবেদক,রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পরই আবারো গ্রেফতার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেফতার করেন। রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ‘রায়হানকে গ্রেফতার জন্য চারঘাট থানা পুলিশের রিকুইজিশন ছিল। সে অনুযায়ী রাতে সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার (২৬ নভেম্বর) চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’ এর আগে গত ২১ সেপ্টেম্বর চারঘাট বাজার থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রায়হানকে আটক করে পুলিশ। এরপর:
আরও পড়ুন
দ্বিতীয়বার পাওয়া সুযোগকে আমরা কাজে লাগাতে চাই- ডিআইজি আহসান

দ্বিতীয়বার পাওয়া সুযোগকে আমরা কাজে লাগাতে চাই- ডিআইজি আহসান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ডিআইজি (চট্টগ্রাম রেঞ্জ) মোঃ আহসান হাবীব পলাশ বলেছেন ৫৩ বছর পূর্বে আমরা প্রথম সুযোগ পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। অবশেষে ২০২৪ এসেছে দ্বিতীয় সুযোগ। আমরা এ সুযোগকে কাজে লাগাতে চাই। রামগঞ্জ থানা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬নভেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী মহল সহ সুধী সমাজের অংশগ্রহণে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আহসান হাবীব পলাশ এসব কথা বলেন। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের প্রথমেই ডিআইজি আহসান হাবীব পলাশ জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতা সহ পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি:
আরও পড়ুন
রামগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

রামগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরনে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ উপজেলাস্থ সকল কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিনিধিসহ সকল পর্যায়ের সুধীসমাজের অংশগ্রহণে মঙ্গলবার (২৬নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে স্মরণসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, থানার এস আই মোঃ বাবরুজ্জামান সহ অনেকে। এসময় রামগঞ্জের শহিদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আল আমিন পাটোয়ারী, সৈয়দ জাকির হোসেন মাসুদ, রবিউল করিম। আহত:
আরও পড়ুন
ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকা, লক্ষ্মীপুরে ১১ আটক

ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে লাখ টাকা, লক্ষ্মীপুরে ১১ আটক

ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে লক্ষ্মীপুরের হতদরিদ্র মানুষদের প্রলোভন দেখানো হয়। এরপর রোববার (২৪ নভেম্বর) রাতে ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামে একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেওয়ার জন্য কমলনগর উপজেলার ৩ শতাধিক নারী-পুরুষ-কিশোর-কিশোরীকে একত্রিত করা হয়। জেলার কমলনগর উপজেলার করইতলা বাজারে এ ঘটনা ঘটে। রাতেই স্থানীয়রা তাদেরকে ঘেরাও করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পৌঁছে ৩টি চেয়ারকোচ বাস ও ৪টি মাইক্রোবাস জব্দ করে। এ সময় ১১ জনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় জানায়নি পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কমলনগর:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.