সারাদেশ

কমলনগরে ৪০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

কমলনগরে ৪০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

কমলনগর, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কমলনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা জব্দ করেছেন কমলনগর কোস্ট গার্ড। বুধবার রাত (৮ জানুয়ারি ) দিবাগত রাত ১২ টায় নদীতে অভিযান চালিয়ে এই জাটকা ( ইলিশ) জব্দ করা হয়। কোস্টগার্ড কমলনগর কন্টিজেন্ট কমান্ডার( সিসি) আবুল কালাম বলেন, রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০০ কেজি ঝাটকা মাছ জব্দ করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত জাটকা পরবর্তীতে কমলনগর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এসিস্ট্যান্ট আকিদুর রহমান, মেকানিক মো: মেনহাজুল ইসলাম উপস্থিতিতে স্থানীয় মাদরাসা-এতিমখানা ও গরীব ও দুঃস্থদের মধ্যে বিতরণ করেন। এসময় তিনি আরো বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮০০ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা (৩৫) এবং একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাই স্কুলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ:
আরও পড়ুন
কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব উদযাপন

কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব উদযাপন

মোঃ বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কবিরহাটের ১ নং নরোত্তমপুর ইউপি পরিষদ প্রাঙ্গনে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের ভাবনা আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ৮ জানুয়ারি বেলা ১১টা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরোত্তমপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক মাসুদ বক্তব্য রাখেন ইউনিয়ন জামাতের আমির সোহরাব হোসাইন ( ফরাজী) অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মেসকাতুর রহমান, ইউপি সদস্য করিমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তজুমদ্দিন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি: এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৫ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে (৭জানুয়ারী) তজুমদ্দিন সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিকাল ২টায় বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালক বিভাগে চাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১ -০গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় মধ্য চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপরদিকে বালিকা বিভাগে ট্রাইবেকার এর মাধ্যমে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ – ৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কাটাখালি সরকারি প্রাথমিক:
আরও পড়ুন
রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের লিপলেট বিতরণ

রামগঞ্জে বিএনপি নেতা হারুনুর রশীদের লিপলেট বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃ প্রতিষ্ঠার লক্ষে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারন সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিপলেট বিতরণ করা হয়েছে। ৬জানুয়ারী দিনব্যাপী লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরশহরে ওই লিপলেট বিতরন কর্মসূচী পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব মোঃ হারুনুর রশীদ। রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির শতশত নেতাকর্মীদের সাথে নিয়ে হারুনুর রশীদ শহরের পুলিশবক্স চৌরাস্তা, বাইপাস সড়ক, সোনাপুর চৌরাস্তা, রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, নূর প্লাজা চত্ত্বর, পাট বাজার, কলা বাগান, মৌলুভী বাজার, কাঁচা বাজার সহ:
আরও পড়ুন
বৃহস্পতিবার থেকে সারাদেশে শীত বাড়তে পারে

বৃহস্পতিবার থেকে সারাদেশে শীত বাড়তে পারে

দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা কমে আসতে পারে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। সে ক্ষেত্রে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গতকাল সোমবার বলেন, বৃষ্টির পর আগামী বৃহস্পতিবার থেকে দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২:
আরও পড়ুন
চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

চন্দ্রগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

মিজানুর রহমান মল্লিক, চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাহাত হোসেন বাবুকে অস্ত্রসহ গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার দুপুর ৩টায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সামছুল আলম, বাবুর পিতা শাহ আলম, মা রুনা বেগম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ন আহ্বায়ক এম এ হান্নান (মেম্বার), চন্দ্রগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আবু হানিফ স্বপন, সদস্য সচিব জাবেদ হোসেন, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন টিপু, ফরিদুজ্জামান দিপু, হোসেন আহম্মেদ রাসেল, উত্তর জয়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো.:
আরও পড়ুন
লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় কঠোর অভিযান : ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটায় কঠোর অভিযান : ১১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রামগতি উপজেলায় অভিযান গত ০৫ জানুয়ারি ২০২৫ তারিখে রামগতি উপজেলায় তিনটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ভাটাগুলোকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ অবকাঠামো ও নিষিদ্ধ চিমনি ভেঙে দেওয়া হয়। কমলনগর উপজেলায় অভিযান অভিযানের ধারাবাহিকতায় ০৬:
আরও পড়ুন
সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ৮৪তম জন্মদিন আজ

সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ৮৪তম জন্মদিন আজ

বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর ভূমিপুত্র সিরাজুল আলম খান দাদা ভাইয়ের ৮৪তম জন্মদিন উপলক্ষে উনার কবরস্থানে সকল পেশাজীবীদের আয়োজনের পুষ্পঅর্পণ ও দোয়া আয়োজন করা হয়।পরে চৌমুহনী রাজদরবার হলে দাদা ভাইয়ের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।মশিউর রহমান মশির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্ত রাজনৈতিক আন্দোলনের সভাপতি স্বরূপ হাসান শাহিন,আলোচক ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সেক্রেটারি আবু নাসের মঞ্জু, দৈনিক মানবজমিনে স্টাফ রিপোর্টার নোয়াখালীর সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন বাদল,জিএসডি নেতা আমির হোসেন বিএসসি, নাট্যকার আবুল কালাম আজাদ, তুলির পরশ কর্ণধার মহিউদ্দিন মোহন, বাস শ্রমিক নেতা আবুল হাশেম বুলু, মোঃ হামিদুল হক, সোনাইমুড়ি জাসদ নেতা সৌরভ হোসেন,ফজলুল হক মনোয়ার, এম এ:
আরও পড়ুন
রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ইউএনও

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ইউএনও

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: আজ রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান স্যার উপজেলা কমপ্লেক্স এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আদর্শ শিশু নিকেতন স্কুলের কোমলমতি শিশুদের ফুল দিয়ে ২০২৫ শিক্ষা বর্ষে অভিনন্দন জানান। এসময় তিনি প্রত্যেক ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা মেধাবীদের পুরস্কৃত করেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উচ্ছ্বাসিত হয়ে স্যারের উষ্ণ অভিনন্দনকে প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম, প্রিন্সিপাল আবুল কালাম, শিক্ষক মো: ফিরোজ আলম, রাজন বেপারী, আবুল কাসেম খোকা প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, উপজেলার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে এভাবে প্রত্যেক শ্রেণির সেরা তিন শিক্ষার্থীদের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.