সারাদেশ

ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা রাজধানীর অংশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক গণবিজ্ঞপ্তি জারি করে তিনি ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। শনিবার (৪ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জারিকৃত ওই নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রত্যাহার করা হলো। প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে:
আরও পড়ুন
নরসিংদীতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

নরসিংদীতে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উঠান বৈঠক ও মতবিনিময় সভা

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (“বিনা’র) গবেষণা র্কাযক্রম শক্তিশালীকরণ”প্রকল্প এর অর্থায়নে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনোহরদী নরসিংদীর সহযোগিতায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুরের পিএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এর সভাপতিত্বে এবং পরীক্ষণ কর্মকর্তা, মো.আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় এ উঠান বৈঠক মতবিনিময় সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) বিকালে মনোহরদীর চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামে কৃষক মোছা: বেহেসনারা এর জমিতে প্রায়োগিক মাঠ পরীক্ষণে ব্যবহৃত সরিষা (বিনাসরিষা-৭, বিনাসরিষা-৯, বিনাসরিষা-১২ এবং বারি সরিষা১৪) জাতসমুহের পারফরমেন্স সম্পর্কিত তথ্যের অধিক প্রচার, প্রসার ও সম্প্রসারণের লক্ষ্যে উঠান বৈঠক ও:
আরও পড়ুন
রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রায়পুর পাইলট বালিকা বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। রায়পুর পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের লক্ষ্মীপুর জেলা আমির ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজীর আহমদ ভূঁইয়া। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি সরদার সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা:
আরও পড়ুন
রায়পুরের ইউপি সদস্যের হত্যা রহস্য উদঘাটন; গ্রেফতার ৪

রায়পুরের ইউপি সদস্যের হত্যা রহস্য উদঘাটন; গ্রেফতার ৪

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ধানক্ষেতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পিবিআই, ময়মনসিংহ জেলা দ্রুততম সময়ের মধ্যে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে এবং হত্যারহস্য উদঘাটন করে। নিহত ব্যক্তি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬নং পূর্ব কেরোয়া ইউনিয়নের সদস্য মো. আরিফুর রহমান (৪৬)। ঘটনায় জড়িত অপহরণ চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় পিবিআই ময়মনসিংহের টিম ৩ জানুয়ারি ভোরে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন দাপুনিয়া খেজুরতলা মোড় এলাকা থেকে চার আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আশিকুর রহমান (৩৫), রাহাত হোসেন তন্ময় (২৫), মো. পরশ চৌধুরী শ্রাবণ (২৯), এহতেশামুল হক নিশাত (২৫)। গ্রেফতারের পর:
আরও পড়ুন
রামগঞ্জে প্রতারণা করে সহোদর ভাইয়ের জমি দখল

রামগঞ্জে প্রতারণা করে সহোদর ভাইয়ের জমি দখল

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের জাকির হোসেনের পৈত্রিক জমি কৌশলে হাতিয়ে নিয়েছে তারই আপন বড় ভাই শেখ বুলবুল আহম্মেদ বাবু । ঘটনাটি ঘটেছে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শিবপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে। সরেজমিনে গিয়ে জানা যায়, জাকির হোসেন(৪০) ও শেখ বুলবুল আহমেদ বাবু(৪৮)আপন দুই ভাই। পিতার মৃত্যুর পর তাদের যৌথ পারিবারিক বন্টন নামা অনুযায়ী ছোট চাচা আব্দুর রশিদের কাছ থেকে মিলিতভাবে ১৫ শতাংশ জমির দাবিদার হন। কিন্তু বড় ভাই শেখ বুলবুল আহমেদ বাবু গত ২৭/০৫/২৪ তারিখে তার চাচা আব্দুর রশিদকে গোপনে আর্থিক সুবিধা প্রদান করে হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে পুরো জমিটি নিজের:
আরও পড়ুন
রামগঞ্জে বাংলাদেশ মুজাহিদ কমিটির ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

রামগঞ্জে বাংলাদেশ মুজাহিদ কমিটির ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২ জানুয়ারি, বৃহস্পতিবার, বাদ যোহর রামগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি তার হৃদয়গ্রাহী বক্তব্যে ইসলামের শান্তি, সহমর্মিতা, নৈতিকতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল-মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মাদ জাকির হোসেন পাটওয়ারী। এসময় বিশেষ মেহমান উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলার পীর সাহেব আল্লামা খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী শাখার সভাপতি মুফতি মুহাম্মদ আছেম,জামিয়া ইসলামিয়া আশরাফুল:
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবেদের উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

কোম্পানীগঞ্জে বিএনপি নেতা আবেদের উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ

 বদিউজ্জামান ( তুহিন) নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চর পার্বতী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মৌলভীবাজার এলাকায় উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সহপল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।
আরও পড়ুন
যে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

যে জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তর হিমালয় অঞ্চলের থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। গত কয়েক দিন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও আজকে তা কমে ৮ ডিগ্রি ঘরে নেমে গেছে। এতে বাড়ছে শীতের প্রকোপ। হিমেল বাতাসের সঙ্গে রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকে পুরো এলাকা। সকালের দিকে সূর্যের দেখা মিললেও বিকাল ৪টা বাজতে না বাজতেই ফের হারিয়ে যায়। শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর:
আরও পড়ুন
নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

নীলফামারীতে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন

গত তিন দিন ধরে নীলফামারীর সৈয়দপুরে দেখা নেই সূর্যের। বইছে ঠাণ্ডা বাতাস। ক্রমশই কমছে তাপমাত্রা। বাড়ছে শীতের তীব্রতা। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো দিন। এ কারণে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। সড়কে দিনে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলছে যানবাহন। মানুষজন কম থাকায় পৌরশহরের সড়কগুলোতে রিকশা-ভ্যানের যাত্রীও কমে গেছে। পরিবারের চাহিদা মেটাতে শীত আর কুয়াশাকে উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন দিন মজুররা। শীত বস্ত্রের অভাবে দুর্ভোগে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। উপজেলা:
আরও পড়ুন
তজুমদ্দিনে ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তজুমদ্দিনে ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১ জানিুয়ারি) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা ছাত্রদলের উদ্যোগে তজুমদ্দিন সরকারি কলেজ থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক গোলাম মোস্তফা মিন্টু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন জুলফিকার, উপজেলা যুবদলের আহবায়ক হাসান সাফা পিন্টু। উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শরীফ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.