ইজতেমা মাঠ এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

শেয়ার

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ সংলগ্ন এলাকা রাজধানীর অংশে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এক গণবিজ্ঞপ্তি জারি করে তিনি ঢাকার কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা ও তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন।

শনিবার (৪ জানুয়ারি) এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভুত পরিস্থিতিতে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জারিকৃত ওই নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি (শুক্রবার) থেকে প্রত্যাহার করা হলো।

প্রসঙ্গত, গত ১৭ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা সাদপন্থি ও মাওলানা জুবায়ের পন্থিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং দুই পক্ষের অনেকেই আহত হন। এ ঘটনায় নতুন করে সংঘাত এড়াতে ওই এলাকায় সব ধরণের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি এবং জিএমপি।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.