ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮০০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

শেয়ার

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৮০০ পিস ইয়াবসহ দুই নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাইস্কুলের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী হাসিনা (৩৫) এবং একই এলাকার মান্নান মিয়ার স্ত্রী ফাতেমা (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের মোগড়া হাই স্কুলের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩৮০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ছমিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.