শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা

শেয়ার

জুলাই-আগস্টের অভ্যুত্থানের ঘটনায় নয়াদিল্লিতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি ভারত। এরই মধ্যে তার ভিসার মেয়াদ আরও বাড়িয়েছে ভারত সরকার। 

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, ‘শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনো পাওয়া যায়নি।’

বুধবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন আরও বলেন, ‘আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। কিন্তু এ ক্ষেত্রে আমাদের কী করার আছে?’

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত ২৩ ডিসেম্বর ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.